ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আট দলের শিরোপার সুযোগ দেখছেন ক্লপ

আট দলের শিরোপার সুযোগ দেখছেন ক্লপ
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০ | ০৭:৪১

সর্বশেষ মৌসুমে লিগ শিরোপা জিতেছে জার্গেন ক্লপের লিভারপুল। চলতি মৌসুমেও লিগ শিরোপার দৌড়ে শক্তভাবেই আছে তারা। রেডস কোচ মনে করছেন, গত মৌসুমের চেয়ে এবার শিরোপা জেতা কঠিন হবে। কারণ এবার শিরোপার লড়াইয়ে আছে আটটি দল।

ডেইলি মেইলকে ক্লপ বলেছেন, 'এবারের লিগ খোলা মাঠের প্রতিযোগিতা। এতে অবশ্য আমার কোন সমস্যা নেই। বরং দারুণ একটা ব্যাপার। আমার মতে, আট দল শিরোপার লড়াইয়ে আছে। যদি এ বছর আমরা শিরোপা জিতি সেটা হবে বড় ব্যাপার। গত বছরের চেয়ে বড় প্রাপ্তি। কারণ এবার অনেক প্রতিযোগী। এ কারণেই আমার প্রিমিয়ার লিগ এতো পছন্দ।'

গত মৌসুমে ইংলিশ লিগ জয়ের পথে ৯৯ পয়েন্ট তুলেছিল ক্লপের লিভারপুল। ১০০'র রেকর্ড গড়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত হয়নি তা। তবে ক্লপ চলতি মৌসুমে শিরোপা জয়ী দল ৮৭ পয়েন্টও পাবেনা বলে মনে করছেন। কারণ চলতে মৌসুমে কম সময়ে বেশি ম্যাচ খেলতে হবে ক্লাবগুলোর। এরই মধ্যে ইনজুরিসহ নানান সংকটে পড়ে গেছে দলগুলো।

ক্লপ বলেছেন, 'আমার বলতে খারাপ লাগছে, তাও বলছি, গত মৌসুমের চেয়ে কম পয়েন্ট নিয়ে লিগ জেতার ব্যাপারে আমি একটুও ভাবছি না। এই মৌসুমে গত মৌসুমের মতোই ম্যাচ খেলতে হবে, তবে চার সপ্তাহ কম সময়ে। আমার মনে হয় না, গত মৌসুমের মতো পয়েন্ট পাওয়া যাবে।'

চলতি মৌসুমে ৮ ম্যাচ খেলে ৫ জয়ে তিনে আছে লিভারপুল। লেস্টার সিটি আছে পয়েন্ট টেবিলে শীর্ষে। লিভারপুল এরই মধ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে এক ম্যাচে বিধ্বস্ত হয়েছে। পয়েন্ট টেবিলে সেরা আটে আছে সাউদাম্পটন, এভারটন, অ্যাস্টন ভিলারমতো দল।

ওদিকে ম্যানসিটি ১০, আর্সেনাল ১১ এবং ম্যানইউ আছে ১৪তম অবস্থানে। তারাও ঘুরে দাঁড়িয়ে শিরোপার লড়াইয়ে নামবে। নামবে সেরা চার, সেরা সাতের লড়াইয়ে। মৌসুমটা তাই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সব দলের জন্যই। এরই মধ্যে লিভারপুল, ম্যানসিটি দলের ফুটবলারদের চোট, করোনার কবলে পড়া, ফর্মহীনতাসহ নানান দুঃসময়ের ভয় পাচ্ছে।

আরও পড়ুন

×