ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফিরলেন, জয় করলেন এবং ছিটকে গেলেন পিকে

ফিরলেন, জয় করলেন এবং ছিটকে গেলেন পিকে
×

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২১ | ০৪:৩২

ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার জেরার্ড পিকে। ওই ইনজুরি কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার।

ফেরাটা দারুণভাবে রাঙিয়ে তোলেন কাতালান রক্ষণভাগের নেতা। কোপা দেল রে'র সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যাচের যোগ করা সময়ে গোল করে দলকে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরান পিকে। অতিরিক্ত সময়ে গোল করে মার্টিন ব্রাথওয়েট দলকে তুলে নেন ফাইনালে।

কিন্তু ওই ম্যাচেই ইনজুরিতে পড়ে আবার ছিটকে গেছেন জেরার্ড পিকে। ডান পায়ের হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে পড়েছেন তিনি। পিকে কতদিন মাঠের বাইরে থাকবেন বার্সেলোনার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

তবে সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। জেরার্ড পিকে তাই লিগে গুরুত্বপূর্ণ ওসাসুনা, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন না। পিএসজির মাঠে আগামী ১০ মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচেও খেলা হবে না তার।

লিগে বার্সেলোনা এখন দুইয়ে আছে। অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে থাকলেও শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে তারা।

আরও পড়ুন

×