ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

স্বর্ণ জিততে ১২৩ দরকার সৌম্যদের

স্বর্ণ জিততে ১২৩ দরকার সৌম্যদের
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০২:৫৫ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০২:৫৮

কীর্তিপুরে শ্রীলংকার কাছে রোববার বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গ্রুপ পর্বের শেষ ওই ম্যাচে অবশ্য সৌম্য সরকার-নাজমুল শান্তরা বিশ্রাম নিয়েছিলেন। কিন্তু সোমবার স্বর্ণ জয়ের মিশনে আটঘাট বেধেই নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা শ্রীলংকা অনূর্ধ্ব-২৩ দলকে থামিয়ে দিয়েছে ১২২ রানে।

টস জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক নাজমুল শান্ত শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠান। শুরুতে দুই লংকান ওপেনার পাথুন নিশাঙ্কা এবং মাদুস্কা ফার্নান্দো ভালো শুরু করেন। তারা তুলে ফেলেন ৩৬ রান। এরপরই ধস শুরু হয় শ্রীলংকার। দলীয় ৪১ রানে তারা হারায় ৩ উইকেট।

ওই ধাক্কা ঠিক কাটিয়ে উঠতে পারেনি শ্রীলংকা। দলের ৭০ রানে তাদের ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শেষ পর্যন্ত ওভারের শেষ বলে অলআউট হয় তারা। শ্রীলংকার হয়ে দুই ওপেনার নিশাঙ্কা ও মাদুস্কা যথাক্রমে ২২ ও ১৬ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন শাম্মু আসান। 

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বোলার হাসান মাহমুদ ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। তানভির ইসলাম নেন দুই উইকেট। একটি করে উইকেট নেন সুমন খান ও মেহেদি হাসান। শেষ দুই ব্যাটসম্যান রান আউটে কাটা পড়েন।

আরও পড়ুন

×