ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হচ্ছে মঙ্গলবার

প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হচ্ছে মঙ্গলবার
×

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২১ | ০৫:২৭

লিগ শুরুর ঘোষণা দিয়ে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে লিগ স্থগিতের ঘোষণা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার নতুন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরুর তারিখ ঘোষণা করেছে। সবকিছু ঠিক থাকলে ৩ আগস্ট থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ।

এর আগে ৩০ জুলাই লিগ শুরুর কথা থাকলেও ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে আকস্মিকভাবেই লিগ স্থগিত করার ঘোষণা দেয় বাফুফে। বাফুফে এমন সিদ্ধান্তে অবাক হয়েছিলেন প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে খেলা বিদেশি ফুটবলাররাও। 

মঙ্গলবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং কমলাপুরে উত্তর বারিধারা ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×