ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভুটানেরও পেছনে বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভুটানেরও পেছনে বাংলাদেশ
×

বাংলাদেশ ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২১ | ১২:০০ | আপডেট: ১৩ আগস্ট ২০২১ | ০২:১৯

প্রথমে ইউরো, তারপর কোপা আমেরিকা। গত দুই মাস ফুটবল দুনিয়া বুঁদ হয়েছিল কোপা আমেরিকা আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে। দুটি টুর্নামেন্ট শুরুর আগে নিয়ে গত তিন মাস র‌্যাঙ্কিং প্রকাশ করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

করোনাকালে মাঠে গড়িয়েছে ৩৪৮টি আন্তর্জাতিক ম্যাচ। সবকিছুর ফলের ওপর নির্ভর করে গতকাল র‌্যাঙ্কিং ঘোষণা করেছে ফিফা। তাতে যথারীতি শীর্ষে আছে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া বেলজিয়াম। কোপা আমেরিকায় ঘরের মাঠে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও ফ্রান্সকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। 

২৮ বছর পর ফুটবলের বড় ট্রফি জয়ের সঙ্গে লিওনেল মেসির দেশের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতাটা আর্জেন্টাইন ফুটবলের জন্য ছিল নতুন দিনের সূচনা। দুই যুগেরও বেশি সময় পর ট্রফি জেতা আর্জেন্টিনার র‌্যাঙ্কিংয়েও হয়েছে উন্নতি। ৭২ পয়েন্ট যোগ হওয়ার সঙ্গে ছয় ধাপ উন্নতিতে ছয় নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। তিন ধাপ নিচে নামা পর্তুগালের অবস্থান আট নম্বরে। 

র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে হতাশাজনক চিত্র হলো বাংলাদেশের। চার ধাপ অবনমিত হওয়া জামাল ভূঁইয়ারা নেমে গেছেন ভুটানের নিচে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৮তম, ভুটান ১৮৭তম। সর্বশেষ ২৭ মে ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল। এরপর কাতারে গিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের মধ্যে আফগানিস্তানের সঙ্গে ড্র করলেও ভারত ও ওমানের সঙ্গে কোনো পয়েন্ট পায়নি জেমি ডের দল। বাছাইপর্বে আশানুরূপ খেলতে না পারার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে।

আরও পড়ুন

×