ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফিক্সিং ঠেকাতে নৈতিকতা কমিটি গঠন করবে বাফুফে

ফিক্সিং ঠেকাতে নৈতিকতা কমিটি গঠন করবে বাফুফে
×

নৈতিকতা কমিটি গঠন করতে যাচ্ছে বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১ | ০৩:৪১ | আপডেট: ৩০ আগস্ট ২০২১ | ০৩:৪১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে ফিক্সিংয়ের দায়ে আরামবাগকে প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নামানো হয়েছে। অবনমনের পাশাপাশি জড়িত ব্যক্তি ও খেলোয়াড়দের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

আরামবাগের এই ফিক্সিং কাণ্ডের পর নৈতিকতা তদারকি কমিটি গঠন করা হবে হবে বাফুফে কর্তৃক নিশ্চিত করা হয়েছে। 

২০১৮ সালে স্বাধীনতা কাপের শিরোপা জিতে নতুন দিগন্তের সূচনা করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। এরপর ২০১৯ সালে ক্যাসিনো কাণ্ডে এলোমেলো হয়ে যায় ক্লাবটি। আর্থিক সংকটে পড়া আরামবাগ একসময় প্রিমিয়ার লিগও খেলতে চায়নি। আর্থিক দিক বিবেচনা করে সাবেক সংগঠকরা স্পন্সরদের হাতে তুলে দেন ক্লাবটিকে। 

পৃষ্ঠপোষক এনে দিয়ে আরামবাগ ক্লাবের সভাপতির চেয়ারে বসেছিলেন মিনহাজুল ইসলাম মিনহাজ। তার সঙ্গে সেই সময় টিম ম্যানেজার ছিলেন গওহর জাহাঙ্গীর রুশো। এই দু'জনের হাত ধরেই অনলাইন বেটিংয়ে যুক্ত হয় আরামবাগ। গত ফেব্রুয়ারিতে অভিযোগ ওঠার পর এই দুই কর্মকর্তাকে ক্লাব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে যা ক্ষতি তা করে দিয়ে গেছেন তারা। প্রথম বিভাগ থেকে প্রমোশন পেলেও তা আগামী দুই মৌসুম কার্যকর হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

এছাড়া ক্লাবের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর, ভারতীয় ট্রেনার মাইদুল ইসলাম ও সহকারী ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল সংশ্লিষ্ট সকল কর্মকান্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। আর বিভিন্ন ফুটবলারদের বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন

×