ফোর্বসের বিচারে সবচেয়ে ধনী টেনিস খেলোয়াড় রজার ফেদেরার
রজার ফেদেরোর। ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৫১ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৫১
গত এক বছরে টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে অর্থ আয়ের দিক থেকে তালিকায় শীর্ষে রয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। ট্যাক্স বাদেই তিনি এই সময়ের মধ্যে আয় করেছেন ৯০.৬ মিলিয়ন মার্কিন ডলার। যদিও ইনজুরির কারণে বছরের প্রায় বেশিরভাগ সময়ই কোর্টের বাইরে থাকতে হয়েছে তাকে।
সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন বিশ্বের শীর্ষ ধনী টেনিস খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। হাঁটুর ইনজুরির কারণে এবারের ইউএস ওপেনে খেলতে পারেননি ফেদেরার।
ফোর্বস জানিয়েছে, গত বছর টেনিস কোর্ট থেকে এক মিলিয়ন ডলারেরও কম আয় করেছে ফেদেরার। তার অর্জিত অর্থের প্রায় পুরোটাই এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তার প্রতিশ্রুতি থেকে।
প্রাক-ট্যাক্স আয় অনুযায়ী ৬০.১ মিলিয়ন ডলার আয় করে এই তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করে আছেন জাপানীজ তারকা নাওমি ওসাকা। এই আয়ের প্রায় ৯০ শতাংশই তিনি কোর্টের থেকে আয় করেছেন।
এ ছাড়া শীর্ষ পাঁচে আরো রয়েছেন সেরেনা উইলিয়ামস, নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। সেরেনা ও নাদালও ইনজুরির কারনে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেলতে পারছেন না।
গত এক বছরে শীর্ষ আয়কারী ১০ জন টেনিস খেলোয়াড় মিলে একত্রে আয় করেছেন ৩২০ মিলিয়ন ডলারেরও ওপরে যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ কম। বিভিন্ন টুর্নামেন্ট ও আকর্ষণীয় প্রীতি ম্যাচগুলো করোনা মহামারির কারণে বাতিল হয়ে যাওয়ায় খেলোয়াড়দের আয়ও কমে গেছে। মহামারি সত্ত্বেও এনডোর্সমেন্ট থেকে তারা যে ২৮১ মিলিয়ন ডলার আয় করেছেন তা গত মৌসুমের তুলনায় ৪ শতাংশ বেশি। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
- বিষয় :
- রজার ফেদেরার
- ফোর্বস ম্যাগাজিন
- টেনিস তারকা