ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুরাদের দুর্দান্ত বোলিংয়ে মধ্যাঞ্চলের জয়

মুরাদের দুর্দান্ত বোলিংয়ে মধ্যাঞ্চলের জয়
×

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের স্পিনার হাসান মুরাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১ | ০৪:৫৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ | ০৪:৫৬

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন মধ্যাঞ্চল। বিসিবি উত্তরাঞ্চলকে ইনিংস ও ৭০ রানে হারিয়েছে দলটি।

চট্টগ্রামে প্রথম ইনিংসে ২১৯ রানে গুটিয়ে গিয়েছিল উত্তরাঞ্চল। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমান ও সৌম্য সরকারের শতকে ৫৬৩ রানের পাহাড় গড়েছিল মধ্যাঞ্চল। সেই পাহাড় ডিঙাতে পারেনি উত্তরাঞ্চল।

৩৪৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছিল মার্শাল আইয়ুবের উত্তরাঞ্চল। দিনশেষে ৫ উইকেটে ১৭২। চতুর্থ ও শেষ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানে গুটিয়ে গেছে দলটি। অধিনায়ক মার্শাল আইয়ুব ২৪৬ বলে ১০১ রান ও ওপেনার তানজিদ হাসান তামিম ১১৭ বলে ৯০ রান করেও দলের হার ঠেকাতে পারেননি। ১৬৩ বলে ২৫ রান করে লড়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কনও। ব্যাটারদের দাপটের পর মধ্যাঞ্চলকে পথ দেখিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের স্পিনার হাসান মুরাদ।

মাত্র ৭৪ রানের খরচায় মুরাদ একাই শিকার করেন ৬টি উইকেট। এছাড়া ৩টি উইকেট শিকার করেন রবিউল হক। প্রথম ইনিংসে ১৭৬ রান করে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ মিঠুন।

আরও পড়ুন

×