১৭ বছর পর ইউরোপা লিগে খেলবে বার্সেলোনা
ক্যাম্প ন্যুতে আজ নাপোলির মুখোমুখি বার্সা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:২৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:২৯
দীর্ঘ ১৭ বছর পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সারির প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ইউরোপা লিগে খেলতে যাচ্ছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে বৃহস্পতিবার রাত পৌনে ১২ টায় নাপোলির বিপক্ষে মাঠে নামবে বার্সা।
ইতালিয়ান এ দলটিকে হারাতে পারলেই জাভির শিষ্যদের জায়গা মিলবে শেষ ষোলোতে। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ মৌসুমের গ্রুপ 'ই' থেকে তৃতীয় হয়ে ইউরোপা লিগে অবনমন ঘটে কাতালানদের।
ইউরোপা লিগে বার্সার ইতিহাসটা খুব একটা ভালো নয়। সর্বশেষ ২০০৩-০৪ আসরে রাউন্ড অফ সিক্সটিন থেকে বাদ পড়ে গিয়েছিলো দিনহো, জাভি, ডেকোর বার্সা। সেবার প্রথম রাউন্ডে স্কটিশ ক্লাব সেল্টিকের মাঠে গিয়ে গোলশূন্য ড্র করে আসে তারা। পরে নিজেদের মাঠে ১-১ গোলের ড্রয়ের ফলে অ্যাওয়ে গোলের হিসেবে সেল্টিক পরের রাউন্ডে চলে যায়। তখন অবশ্য এই টুর্নামেন্টের নাম ছিল উয়েফা কাপ।
বার্সার জন্য আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে প্রবেশের টিকিট হতে পারে ইউরোপা লিগ। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হলে বার্সা সুযোগ পাবে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার।
- বিষয় :
- ইউরোপা লিগ
- বার্সেলোনা
- নাপোলি
- চ্যাম্পিয়ন্স লিগ
