ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাইড অ্যাপে সাশ্রয়ী হতে কৌশল

গাইডলাইন

রাইড অ্যাপে সাশ্রয়ী হতে কৌশল
×

সাদি সাবেরিন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৯:০৭ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:০৪

রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম যাত্রীর প্রতিদিনের যাতায়াতকে সাশ্রয়ী ও সুবিধাজনক করতে মেম্বারশিপ প্রোগ্রাম ‘ওয়ান’ ঘোষণা করেছে উবার। এই প্ল্যাটফর্ম গ্লোবাল মেম্বারশিপ প্রোগ্রাম যাত্রীর জন্য ভ্রমণে ছাড় ও বিশেষ অভিজ্ঞতা দেয়। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশি যাত্রীদের প্রয়োজন ও জীবনযাত্রার ধরন বিবেচনায় মেম্বারশিপ প্রোগ্রাম ঘোষণা করল উদ্যোক্তারা।

বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে যাত্রীদের জন্য এমন বিশেষায়িত পরিষেবা চালু হয়েছে। ওয়ান সদস্যদের মাধ্যমে যাত্রীরা বিশেষ ছাড়, সেরা রেটিং চালক অগ্রাধিকারমূলক পরিষেবা ও বেশ কিছু বাড়তি সুবিধা নিতে পারবেন। মাসে ১৭০ টাকা ফি দিয়ে এই মেম্বারশিপ পাওয়া যাবে, যা প্রতি মাসে অটো-রিনিউ হবে। প্রথম পরিষেবা গ্রহণেই থাকবে বিশেষ সুবিধা। ওয়ান সদস্যরা প্রতিটি রাইডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ওয়ান ক্রেডিট পাবেন, যা নিয়মিত ভ্রমণে উল্লেখযোগ্য হারে সাশ্রয় দেবে।

ওয়ানের বিশেষ আকর্ষণ হলো পরীক্ষিত সেরা রেটিং পাওয়া চালকের অগ্রাধিকারভিত্তিক পরিষেবা। সদস্যরা প্রয়োজনে দ্রুত সহায়তা পাবেন, যা রাইড অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

উবার বাংলাদেশের প্রধান নাশিদ ফেরদৌস কামাল বলেন, পরিষেবা ওয়ান ভিন্নধর্মী মেম্বারশিপ অভিজ্ঞতা, যা প্রতিদিনের ভ্রমণকে করবে আরামদায়ক ও সাশ্রয়ী। সাশ্রয়, সুবিধা ও বিশেষ অফার– সব মিলিয়ে আমরা গ্রাহকের ভ্রমণ অভিজ্ঞতা আনন্দময় করতে কাজ করছি। বাংলাদেশি যাত্রীদের চলাচলের মানোন্নয়নে বিশেষভাবে ডিজাইন করা এই পরিষেবা উপভোগ্য হবে।

ওয়ান সুবিধা পাওয়া যাবে এক্স, এক্স প্রায়োরিটি, প্রিমিয়াম, এক্সএল, রিজার্ভ, সিএনজি ও বাইক ছাড়াও সব ধরনের রাইডে। রাইড অ্যাপের সবশেষ সংস্করণের মেম্বারশিপ অপশনে যুক্ত হয়েই সুবিধা নেওয়া যাবে।

পরিষেবা নেবেন যেভাবে

প্রথমে উবার অ্যাপটি সর্বশেষ সংস্করণ আপডেট করে নিতে হবে। তারপর অ্যাপের ভেতরে যেতে হবে। সেখানে অ্যাকাউন্ট অপশনে গিয়ে ওয়ান পরিষেবা বেছে নিতে হবে। সুবিধা ও শর্তাবলি দেখে জয়েন নাও হলেই ব্যস সাশ্রয়ে পথ চলতে পারবেন।

আরও পড়ুন

×