স্মার্ট পরিষেবা
লাইফস্টাইলে ক্যাশলেস জিরো ক্রেডিট কার্ড
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১৩:০১
সময়ের সঙ্গে দ্রুত বদলে যেতে থাকে চাহিদার ধরন। আর তা পূরণে আসছে নিত্যনতুন পরিষেবা। ক্যাশলেস লেনদেনে ক্রেডিট কার্ড অনেকের পছন্দ। বর্তমানে দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বিল পরিশোধ, অনলাইন শপিং, বিদেশ ভ্রমণ বা হুট করে আসা জরুরি খরচ– সব ক্ষেত্রেই ক্রেডিট কার্ড এখন জরুরি আর্থিক বিনিময় মাধ্যম। শহুরে তরুণ-তরুণী, কর্মজীবী বা ভ্রমণপ্রেমী– সবার কাছেই যেন ক্রেডিট কার্ড রয়েছে। কিন্তু সমস্যা হলো নানা ধরনের ফি, যা বিরক্তি তৈরি করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত দেশে ক্রেডিট কার্ড ব্যবহারে ঊর্ধ্বমুখী প্রবণতা দৃশ্যমান হয়েছে। বলতে গেলে, ক্রেডিট কার্ডশিল্পে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। কার্ডের সংখ্যা ১৫ লাখ থেকে বেড়ে ২৫ লাখে পৌঁছেছে, যা প্রবৃদ্ধির হিসাবে ৬৫ শতাংশ। অবশ্য প্রবৃদ্ধির সঙ্গে গ্রাহক সম্মিলিতভাবে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা শুধু ক্রেডিট কার্ড ফি বাবদ ব্যয় করছেন, যা অনেকের কাছে অযৌক্তিক।
অনেকে এমন বাড়তি ও গোপন খরচের ভয়ে ক্রেডিট কার্ডে অনীহা প্রকাশ করেন। এসব বিষয় বিবেচনা করে দেশে প্রথমবার ফি ছাড়া ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড পরিষেবা ঘোষণা করেছ প্রাইম ব্যাংক।
টিকিট, হোটেল বুকিং, অনলাইন কেনাকাটা– সবকিছুর সহজ সমাধান দেবে এখন জিরো ক্রেডিট কার্ড। এই কার্ডের গুণগত দিক হলো, কার্ড দিয়ে খরচ করলেও বাড়তি কোনো ফি কাটা হয় না। নতুন প্রজন্ম সিনেমা দেখে নেটফ্লিক্সে, গান শোনে স্পটিফাইয়ে, গেম খেলে অনলাইনে।
এসব সাবস্ক্রিপশনের জন্য কার্ড তো লাগবেই। কিন্তু এসবের জন্য যখন প্রতি মাসে বাড়তি ফি গুনতে হয় না, তখন এটি হয়ে যায় ডিজিটাল লাইফস্টাইলের অংশ।
অন্যদিকে অসুস্থতা, ভ্রমণ বা হঠাৎ কোনো খরচ– এমন মুহূর্তে ক্রেডিট কার্ড অনেক সময় জীবনের অপরিহার্য অংশ হয়ে ওঠে।
জিরো ফি ক্রেডিট কার্ড শুধু আর্থিক পণ্য নয়, নতুন প্রজন্মের জীবনযাত্রার সঙ্গে এটি মানানসই লাইফস্টাইলের সঙ্গী। অযথা ফি নেই, নেই ঝামেলা; আছে শুধু স্বাধীনতা, স্বস্তি আর প্রয়োজন পূরণের স্পর্শ।
- বিষয় :
- ক্রেডিট কার্ড
