ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্যাজেট: ফিউশন

স্মার্ট ডিভাইসে ব্যাটারি সক্ষমতা সবার আগে

স্মার্ট ডিভাইসে ব্যাটারি সক্ষমতা সবার আগে
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ০৯:৩৬

চলতি বছরে কয়েকশ নতুন  ডিভাইস নিজেদের বৈশিষ্ট্যের গুণগত মানোন্নয়ন করেছে। এতে সবচেয়ে বেশি গুরুত্ব ও চাহিদা তৈরি হয় ব্যাটারি নিয়ে। বছরের শেষভাগে এসে ব্যাটারি সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতায় প্রযুক্তিপ্রেমীদের ডিভাইস নির্বাচনে প্রধান বিবেচ্য হিসেবে সামনে এসেছে।

সারাবিশ্বে এগিয়ে থাকা  প্রতিটি জনপ্রিয় ব্র্যান্ড নিজেদের গ্যাজেট উন্নয়নে ব্যাটারিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এখন। ব্যাটারি মানেই শুধু দীর্ঘস্থায়ী তা নয়; বরং পাওয়ার বিভাজন– এমন ধারণা থেকেই এখন গ্যাজেট ডিজাইন করা হয়।

বাংলাদেশে দীর্ঘ সক্ষমতার ব্যাটারি দিয়ে নতুন সি৮৫ মডেল উন্মোচন করা হয়েছে। স্মার্ট ডিভাইসে এখন ব্যাটারি সবচেয়ে গুরুত্বের জায়গায় স্থান পেয়েছে। এমন ভাবনা থেকেই নতুন মডেলের উদ্ভাবন করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি।

ডিভাইসের সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা ব্যাটারি চার্জ হবে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতায়।

অন্য সব ডিভাইস চার্জের জন্য এতে থাকছে ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষমতা। একে বাস্তবে শক্তি সরবরাহ পণ্য, অর্থাৎ পাওয়ার কম্প্যানিয়নে রূপান্তর করেছে।

জানা গেছে, উদ্ভাবনের নতুনত্বের ধারায় এই মডেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসজয়ী ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রটেকশন স্ট্যান্ডার্ড– আইপি৬৯ প্রো রেটিংপ্রাপ্ত। সর্বাধুনিক ডিউরেবিলিটি প্রযুক্তির এই মডেল টানা ৬০ দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষমতার সঙ্গে থাকছে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সুপার-স্মুথ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। ব্রাইটনেসে ১২০০ নিট পিক। এতে যুক্ত হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ ফোরজি প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং ও বহুমাত্রিক অ্যাপের চাপ সামলানোর সক্ষমতা রয়েছে। ফটোপ্রেমীর জন্য থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আলট্রা ব্যাটারি পাওয়ার, ডিউরেবিলিটি ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের মিশেলে রয়েছে মডেলে। রঙের বৈচিত্র্যে থাকছে সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লু। দুটি স্টোরেজ সংস্করণে মধ্যে প্রথমটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অন্যটিতে ৮ জিবি র‌্যাম এবং স্টোরেজ রয়েছে ১২৮ জিবি।

আরও পড়ুন

×