ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সার্চ ফিউশন

নতুন বছরে গুগল সার্চ ট্রেন্ডে যেসব বিষয় আসবে

নতুন বছরে গুগল সার্চ ট্রেন্ডে যেসব বিষয় আসবে
×

বিশ্বের কোটি কোটি মানুষের ভরসা এখনও গুগল সার্চ

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | ১১:৫৮ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ | ১৮:৪৫

বিশ্বের কোটি কোটি মানুষ বর্ণিল প্রশ্নের সদুত্তর খুঁজতে এখনও ভরসা  করেন গুগল সার্চে। বছর শেষে দাঁড়িয়ে গুগল সার্চ ট্রেন্ড থেকে দৃশ্যমান হয়েছে সারাবিশ্বে কোন কোন নাম, বিষয় ও প্রশ্ন সর্বাধিক আলোচনায় স্থান পেয়েছে– তার সুস্পষ্ট তালিকা।

অনেকের কাছে গেল বছর নতুন অভিজ্ঞতা ও সুখের বার্তা নিয়ে এলেও অনেকের জন্য ছিল হতাশা আর চ্যালেঞ্জের।

তবুও দৈনন্দিন তথ্য, বিনোদন, জরুরি বিষয়, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য বা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা– সবকিছুর সদুত্তর খুঁজতে সবাই গুগলের শরণাপন্ন হয়েছেন ঠিক আগের মতো। সর্বশেষ বছরে গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা প্রশ্নের শীর্ষে ছিল– কী দেখব ( হোয়াট টু ওয়াচ)? ট্রাফিক পরিসংখ্যান থেকে জানা গেছে, এই প্রশ্ন থেকেই প্রতি মাসে গড়ে ৭৫ লাখ সার্চ রেকর্ড করা হয়েছে।

দ্বিতীয় স্থানে ছিল আমার আইপি ঠিকানা কী? এটি মাসে গড়ে ৩৬ লক্ষাধিক বার অনুসন্ধান করা হয়েছে। এ ছাড়া হোয়্যার আই অ্যাম, কীভাবে ওজন কমানো যায়, আমি এখন কোথায়– এসব প্রশ্ন গুগল সার্চের তালিকার একেবারে ওপরের সারিতে জায়গা করে নিয়েছে। সব মিলিয়ে গুগল সার্চ ট্রেন্ড বলছে, সদ্য শুরু হওয়া বছরে মানুষের আগ্রহের কেন্দ্রে থাকবে বিনোদন, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, বহির্বিশ্বের ঘটনা ও দৈনন্দিন জীবন-ঘনিষ্ঠ হাজারো ধরনের প্রশ্ন।

বিদায়ী বছরের গবেষণা বলছে, এই সার্চ ট্রেন্ডই তুলে ধরছে স্মার্ট জীবনধারায় সবাই এখন অনেক বেশি মনোযোগী আর ডিজিটালবান্ধব। 

আরও পড়ুন

×