ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সার্ভার সমস্যায় দুর্ভোগে এক্স

সার্ভার সমস্যায় দুর্ভোগে এক্স
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩১

সারাবিশ্বে প্রায়ই সমস্যায় পড়ছে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)। সর্বশেষ ঝামেলায় ৬০ হাজারের বেশি গ্রাহক সমস্যার অভিযোগ করেছেন। এর আগেও কয়েক দফায় সমস্যায় পড়েছে এই মাধ্যম। সমস্যার মধ্যে শনাক্ত করা হয়েছে টাইমলাইনে ঢোকা, পোস্ট করা বা অন্য কারও পোস্ট দেখতে না পারা। অনেকে তো আবার ঠিকঠাক লগইন করতে ব্যর্থ হয়েছেন। 

বিশ্বজুড়ে হাজার হাজার গ্রাহক এখনও টুকটাক সমস্যায় পড়ছেন। টাইমলাইনে ঢোকা, পোস্ট করা বা অন্য কারও পোস্ট দেখা তো দূরের কথা, ব্যবহারকারীরা লগইন করতেই পারছিলেন না। 

ডাউন ডিটেক্টর থেকে জানা গেছে, ধনকুব ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্স বার্তায় সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন যুক্তরাষ্ট্রের গ্রাহকরা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রেই জমা পড়েছে ১০ হাজারের বেশি অভিযোগ। অনেকেই এই সমস্যা কেন বারবার তৈরি হচ্ছে, তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তাৎক্ষণিক বার্তায় কর্তৃপক্ষ জানায়, সাইট সুরক্ষিত, কিন্তু সার্ভার-সংক্রান্ত সমস্যার কারণে সাময়িক অসুবিধা তৈরি হয়েছে।

আরও পড়ুন

×