ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্মার্ট আপডেট

ফাইভজি ডিভাইসে নতুন রোমিং

ফাইভজি ডিভাইসে নতুন রোমিং
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৫

স্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা গ্রাহকের জন্য বিদেশে ফাইভজি রোমিং পরিষেবা উন্মোচন করেছে। ফলে গ্রাহকরা বিদেশ ভ্রমণের সময় স্থানীয় অপারেটরের ফাইভজি নেটওয়ার্ক সুবিধা নিতে পারবেন। এতে আলট্রা-ফাস্ট গতির ইন্টারনেট পাওয়া যাবে। ফলে নির্বিঘ্ন হবে স্ট্রিমিং, ভিডিও কল হবে স্বচ্ছ, ডাউনলোড হবে দ্রুততর আর অনলাইনে কাজও হবে স্বাচ্ছন্দ্যময়।

এখন থেকে ফাইভজি-উপযোগী স্মার্টফোন আর জিপি সিম ব্যবহারকারী গ্রাহক বিদেশেও নির্বিঘ্নে যুক্ত থাকতে পারবেন। বাড়তি খরচ ও নতুন কোনো প্যাক কেনার প্রয়োজন ছাড়াই বিদ্যমান রোমিং প্যাকের আওতায় ফাইভজি সেবা উপভোগ করা যাবে। বর্তমানে এই সেবা সচল রয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে। ক্রমে তা অন্যসব দেশে সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, ফাইভজি রোমিং পরিষেবা পদক্ষেপটি গ্রাহকদের বিশ্বমানের অভিজ্ঞতা দিতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। শিক্ষা, ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে এখন বেশি মানুষ বিদেশ ভ্রমণ করছেন। বিশ্বজুড়ে সেরা মানের নেটওয়ার্কের গতি, নির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের মাধ্যমে যুক্ত থাকতে সহায়ক হবে এই পরিষেবা।

স্থানীয় অপারেটরের এমন উদ্যোগ মাইলফলক হিসেবে বিবেচ্য। কারণ, ফাইভজি রোমিং সেবা বিদেশে উল্লেখযোগ্য গতি, কম ল্যাটেন্সি এবং নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করে। নিজেদের নেতৃত্বে প্রযুক্তিগত অগ্রগতি ও গ্রাহকবান্ধব উদ্ভাবনে পরিষেবাকে সুদৃঢ় করেছে।

বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য পরবর্তী প্রজন্মের রোমিং সুবিধা প্রদানের মাধ্যমে ডিজিটাল জীবনধারা, বৈশ্বিক সংযোগ ও টেলিকম উৎকর্ষতায় নতুন মানদণ্ড স্থাপন করেছে স্থানীয় অপারেটর।

আরও পড়ুন

×