ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউটিউবে বন্ধ হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক

ইউটিউবে বন্ধ হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৯

ইউটিউবে যে কোনো গান শুনতে হলে এতদিন অ্যাপটি সচল রাখার বাধ্যবাধকতা ছিল। কারণ অ্যাপটি বন্ধ করে দিলে বা ফোনের স্ক্রিন লক করলে গান আর শোনা যেত না। যতক্ষণ এতে গান শুনবেন, ততক্ষণ এই অ্যাপ সচল রাখতে হবে। কিন্তু অ্যান্ড্রয়েড গ্রাহকরা এতদিন এজ, ব্রেভ বা স্যামসাং ইন্টারনেটের মতো কয়েকটি থার্ড পার্টি ব্রাউজার ব্যবহার করে এই প্ল্যাটফর্মে গান শুনতেন।

এ ক্ষেত্রে ফোনের স্ক্রিন লক করা হলে বা ব্রাউজারটি মিনিমাইজ করে অন্য অ্যাপ খুললেও গান শোনা যেত। এবার এই সুবিধাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। গুগলের এই মিডিয়া ব্রাউজিং প্ল্যাটফর্ম জানিয়েছে, ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক শুধু প্রিমিয়াম গ্রাহকের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু থার্ড পার্টি ব্রাউজার ব্যবহার করে অনেকেই এতদিন ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের সুবিধা নিয়েছেন। তাও আবার বিনামূল্যে।

কর্তৃপক্ষ বলছে, ইউটিউব এবার এই সুযোগের ইতি টানছে। ফলে অনেকে আর থার্ড পার্টি ব্রাউজার ব্যবহার করে বাড়তি ফি ছাড়াই ব্যাকগ্রাউন্ডে এই প্ল্যাটফর্মে গান শোনার সুবিধা নিতে পারবেন না।

ইতোমধ্যে এই নতুন সিস্টেম কার্যকর হয়েছে বলে দাবি করে কয়েকটি মিডিয়ায় রিপোর্ট প্রকাশ করা হয়েছে। অনেকে বলছেন, তারা আর এজ বা ব্রেভের মতো ব্রাউজার ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে গান শুনতে ব্যর্থ হয়েছেন। ব্রাউজার মিনিমাইজ করা মাত্রই থেমে গেছে গান।

অনেকে আবার বলছেন, গান থেমে যাওয়ার আগে তাদের ফোনে মিডিয়া অন গোয়িং অ্যাক্টিভিটি বলে নোটিফিকেশন আসতে শুরু করেছে।

জানা গেছে, ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক মূলত এক্সক্লুসিভ ফিচার। এটি শুধু এই প্ল্যাটফর্মের প্রিমিয়াম গ্রাহকের জন্যই বরাদ্দ।

অনেকে থার্ড পার্টি ব্রাউজার ব্যবহার করে এতদিন ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক করত। ইতোমধ্যে এই সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×