ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্যাজেট: ফিউশন

তারহীন সংযোগ থেকে যেভাবে পাবেন সুরক্ষা

তারহীন সংযোগ থেকে যেভাবে পাবেন সুরক্ষা
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:১৮

ব্লুটুথ ডিভাইসে অনাহূত আক্রমণ প্রতিহত করা সম্ভব। যে কেউ অনুমোদনহীন সংযোগের অনুরোধ গ্রহণ করলে ডিভাইসে ম্যালওয়্যার রেন্ডার প্রক্রিয়া শুরু হয়। ফলে ডিভাইস ব্যবহারে বাধার সৃষ্টি হয়। হুট করে সিস্টেম ক্র্যাশও হতে পারে। ব্লুটুথ সংকেত সীমিত দূরত্বে কাজ করে।

ব্লুটুথের মাধ্যমে পাঠানো অপরিচিত তথ্য বা আহ্বান অবশ্যই সংবেদনশীল হিসেবে আমলে নিতে হবে। বিশেষ এমআইটিএম পদ্ধতির কৌশলে আক্রমণকারীরা ব্লুটুথ ডিভাইসে আন্তঃযোগাযোগে বিঘ্ন সৃষ্টি করে। যার মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া সহজ হয়। ফলে তথ্যের গোপনীয়তা শিথিল হয়ে পড়ে।

ব্লুবোর্ন আরেকটি বিশেষায়িত নিরাপত্তা দুর্বলতা, যা কোটি কোটি ব্লুটুথ ডিভাইসকে প্রভাবিত করতে পারে। ক্ষতিকারক ভাইরাস বা ম্যালওয়্যার ডেটা ডিভাইসে স্বয়ংক্রিয় আপলোড হয়ে স্মার্টফোনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে দেয়।

কিছু ব্লুটুথ ডিভাইস দুর্বল এনক্রিপশন বা ডিফল্ট পিন পদ্ধতিতে কাজ করে, যা ব্রুট- ফোর্স আক্রমণকে সাদরে আমন্ত্রণ জানায়। কারণ, হ্যাকাররা নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করে ডিভাইসে অনুপ্রবেশে দুর্বলতা খোঁজার অপেক্ষায় থাকে।

আরও পড়ুন

×