পরিষেবা
সুবিধাবঞ্চিতদের জন্য ফোরজি ডিভাইস
টেকলাইফ প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১১:৫৮
স্থানীয় অপারেটর ও প্রোটনের উদ্যোগে জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোন উন্মোচন করেছে। এর লক্ষ্য হলো সারাদেশে অধিক সংখ্যক আগ্রহীর কাছে সাশ্রয়ী দামে ফোরজি ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া।এটি দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার ক্ষেত্রে স্থানীয় অপারেটরের আরেকটি স্বউদ্যোগ।
বাংলাদেশের সাশ্রয়ী দামে ফোরজি ক্লাউড ফোন হিসেবে বাজারে আসা প্রোটন জেট ফোরজি ফোনে রয়েছে বিল্ট-ইন মাইজিপি অ্যাপ। এ ছাড়া ক্লাউডচ্যাট অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ডিভাইস ব্যবহারকারীর সঙ্গে ভিডিও কলিং সুবিধা উপভোগ করতে পারবেন। সহজলভ্য ও ব্যবহারবান্ধব এ দুয়ের বিবেচনায় তৈরি এই ডিভাইসটি ইন্টারনেট ব্রাউজ করা, প্রিয়জনের সঙ্গে যুক্ত থাকা ও সহজে প্রয়োজনীয় ডিজিটাল পরিষেবা গ্রহণের সুযোগ করে দেবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, সুযোগ তৈরির জন্য সংযোগ মৌলিক বিষয়। জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোনের মাধ্যমে আমরা আগ্রহীর জন্য ফোরজি ইন্টারনেটকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছি। ডিজিটাল বৈষম্য দূর ও আজকের সংযুক্ত বিশ্বে মানুষেরক্ষমতায়নের লক্ষ্যে তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতায় এমন উদ্যোগ নেওয়া। এই ডিভাইসের মাধ্যমে প্রথমবার ডিজিটাল জগতে প্রবেশকারীদের জন্য নতুন দ্বার উন্মোচন করছি। এতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত হয়ে এর সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, এই অংশীজন উদ্যোগে বাংলাদেশের মানুষের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজিটাল সমাধান পৌঁছে দেওয়া সম্ভব হবে। সাশ্রয়ী প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোনটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সংযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এমন উদ্যোগ গ্রাহকের ক্ষমতায়ন করে ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতের পথ সুগম করবে।
- বিষয় :
- সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী