ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তারুণ্যের ঈদ আনন্দে স্মার্ট বৈচিত্র্যে

তারুণ্যের ঈদ আনন্দে স্মার্ট বৈচিত্র্যে
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১২:১৩

বাসাবাড়ির বাইরে রমজানের সন্ধ্যা এখন ইফতার আর কেনাকাটায় মুখর। বন্ধু-পরিজন সবাই একত্র হয়ে গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রিল স্ক্রল ও শপিংয়ের সব মুহূর্ত অনলাইনে শেয়ার করছেন। জনপ্রিয় শিল্পী জেফার ও মুজার সঙ্গে মিলে গ্যাজেটস ব্র্যান্ড ভিভো তৈরি করেছে বিশেষ থিম সং বা অ্যান্থেম।

গানটি ইতোমধ্যে অনলাইনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কনটেন্ট ক্রিয়েটররা এই গান ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় রিল, ড্যান্স ক্লিপ ও সৃজনশীল ভিডিও তৈরি করছেন, যা গানটিকে ঈদ উৎসবের প্রাণবন্ত অংশ করে তুলেছে।

রমজান ও ঈদ শুধু যে আত্মশুদ্ধি ও পারিবারিক বন্ধনের সময় নয়; বরং এটি গান বা ডিজিটাল কনটেন্টের মাধ্যমে সবার মধ্যে আনন্দ, সৃষ্টিশীল ও পারস্পরিক সৌহার্দ্য উদযাপনের অনন্য মুহূর্ত, এটি যেন তারই প্রতিফলন।

উৎসব আনন্দে মুখর দিনকে রাঙিয়ে দিতে ভিভো ওয়াই৩১ডি মডেলের ফেস্টিভ রেড কালার ভেরিয়েন্টটি এসেছে শুধু বাংলাদেশে। রংটি নির্বাচিত হয়েছে উৎসবের উষ্ণতা ও আনন্দ থেকে অনুপ্রাণিত হয়ে। বাংলাদেশ স্থানীয় উৎসবের অনুভূতি ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন।

প্রিমিয়াম ও উপহার দেওয়ার উপযোগী এই ফেস্টিভ রেড রংটি প্রচলিত গ্যাজেট রঙের তুলনায় বেশ বৈচিত্র্যময়। রমজানে সাহ্‌রি থেকে শুরু করে গভীর রাতের আড্ডা বা অনলাইনে ভিডিও শেয়ারিং– সবকিছুতেই স্মার্টফোনের বিকল্প কিছু নেই।

উৎসবের অনুপ্রেরণা, স্থানীয় সংগীত ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ে আসা সব মডেল এমনভাবে তৈরি, যা বাংলাদেশের তরুণ প্রজন্মের রমজান ও ঈদ উদযাপনের ধারণায় নতুন অভিজ্ঞতার মুখোমুখি করবে।

আরও পড়ুন

×