ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্যাজেটস আউটলেটে এবার ঈদের পসরা

গ্যাজেটস আউটলেটে এবার ঈদের পসরা
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১২:১৭

ঈদের কেনাকাটায় এখন জায়গা করে নিয়েছে স্মার্ট সব গ্যাজেটস। অনেকে উৎসব বিবেচনা করে স্মার্টফোন কেনার প্রস্তুতি নিয়ে থাকেন। স্থানীয় সব ব্র্যান্ড শপও উৎসবে আগ্রহীর কাছে উপহার হিসেবে গ্যাজেটসকে সহজলভ্য ও সাশ্রয়ী করতে সব ধরনের উদ্যোগ নেয়। 

ঈদুল ফিতরে বিশেষ প্রচার ঘোষণা করেছে গ্যাজেটস ব্র্যান্ড। এর আওতায় ক্যামন সিরিজ বা পোভা সিরিজ থেকে যে কোনো মডেলে দেওয়া হয়েছে বিশেষ অফার।

সারাদেশে ঈদ উপহারে স্মার্টফোনকে সহজলভ্য করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বঘোষিত শর্ত অনুযায়ী প্রতিটি মডেলের সঙ্গেই পুরস্কার থাকবে।

জানা গেছে, এবার প্রচারের অংশ হিসেবে ক্যামন বা পোভা সিরিজের যে কোনো মডেল কিনলেই ঈদ গিফট পুল থেকে মিলবে উপহার। এতে থাকতে পারে এআইওটি মেগা প্যাক, ল্যাপটপ, ইয়ারবাড, স্মার্টওয়াচ ও ট্যাবলেটের মতো ডিভাইস। তা ছাড়া আলাদা এআইওটি ডিভাইস, ছয় মাসের স্ক্রিন ইন্স্যুরেন্স ও প্রিমিয়াম ব্যাকপ্যাক পাওয়ার সুবিধা রয়েছে।

ঈদ প্রচারের নীতিমালা ও শর্ত অনুযায়ী এসব উপহার দেওয়া হবে। নির্বাচিত কিছু মডেলের জন্য সহজ কিস্তি সুবিধা দেবে ব্র্যান্ডটি।

এখন থেকে ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ-টু ফাইভজি মডেলে পাওয়া যাবে শূন্য ডাউন পেমেন্ট ও সর্বোচ্চ ১২ মাসের কিস্তি সুবিধা। বর্তমানে এসব অফার দেশের কয়েকটি রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে। গ্যাজেটস তথ্য, মডেলের প্রাপ্যতা ও প্রচারের আপডেট স্থানীয় এলাকার ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাবে।

আরও পড়ুন

×