ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্লাউড স্টোরেজে যেভাবে ব্যাকআপ তৈরি হয়

ক্লাউড স্টোরেজে যেভাবে ব্যাকআপ তৈরি হয়
×

টেকলাইফ ডেস্ক 

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ১০:০৭

অনেক সময় কাজের গুরুত্ব বিবেচনা করে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি বা মেসেজের ব্যাকআপ প্রয়োজন হয়। হঠাৎ ফোন বদল করলেও প্রয়োজন হয় ব্যাকআপ মেসেজ ফেরানোর। কিছু কৌশল মেনে এই অ্যাপে মেসেজ ব্যাকআপ তৈরি করা যায়। তা ছাড়া গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেও চ্যাট হিস্ট্রি ব্যাকআপ নেওয়া যায়।

গুগল অ্যাকাউন্টের সঙ্গেই ক্লাউড স্টোরেজ আসে। এ অংশে ছবি, মেসেজ, ভিডিও সংরক্ষণ করা যায়। 

নতুন কোনো ডিভাইস ব্যবহার করলে এই ক্লাউড স্টোরেজ থেকেই সব নতুন ডিভাইসে স্থানান্তর করে নেওয়া যায়। এমনকি পুরোনো ফোন ফ্যাক্টরি রিসেট করার পরও ক্লাউড স্টোরেজ থেকে ব্যাকআপ ডেটা সংগ্রহ করা যায়।

কী যাচাই করতে হবে

ট্যাব বা স্মার্ট ডিভাইসে গুগল অ্যাকাউন্ট সক্রিয় (অ্যাকটিভ) রয়েছে কিনা, তা দেখে নিতে হবে। ডিভাইসে গুগল প্লে সার্ভিস ইনস্টল থাকতে হবে। ডিভাইস বা ফোনে স্টোরেজ ফাঁকা থাকতে হবে।

অন্যদিকে, দেখে নিতে হবে গুগল অ্যাকাউন্টে কতটা স্টোরেজ রয়েছে। অবশ্যই হাইস্পিড ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

ব্যাকআপ তৈরি হবে যেভাবে

ওপর-নিচে থ্রি ডট থাকা অপশনে গিয়ে প্রথমে সেটিংস থেকে চ্যাট অপশনে প্রবেশ করতে হবে।

ওই অংশে চ্যাট ব্যাকআপ অপশন ক্লিক করতে হবে। সেখান থেকে ব্যাকআপ-টু-গুগল-অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। ঠিক কখন ব্যাকআপ করতে হবে, সেই সময়টা নির্ধারণ করে দিতে হবে। কোন গুগল অ্যাকাউন্টে চ্যাট ব্যাকআপ করা হবে, সেটি নির্ধারণ করতে হবে।

সবশেষ যা করতে হবে

যদি আগে থেকে গুগল অ্যাকাউন্ট নির্বাচন না করা থাকে, তাহলে অ্যাড অ্যাকাউন্ট অপশনে গিয়ে গুগল অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। এ কাজে ওয়াইফাই, না মোবাইল ইন্টারনেট– কোন সংযোগ ব্যবহৃত হবে, তা আগেই নির্ধারণ করে দিলে স্বয়ংক্রিয় ব্যাকআপ তৈরি হবে।

আরও পড়ুন

×