ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্যাজেট: ফিউশন

ল্যান্ডস্কেপে বদলে যায় ছবি

ল্যান্ডস্কেপে বদলে যায় ছবি
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৩:৪৪

ভ্রমণ মানেই নতুন কিছু আবিষ্কার আর অদেখা মুহূর্তকে ফ্রেমবন্দি করা। ল্যান্ডস্কেপ শুট বা শহরের অলিগলিতে ছবি তুলতে দূরত্ব, অযাচিত বস্তু বা স্বল্প আলোর মতো চ্যালেঞ্জ নিখুঁত ছবির শর্ত পূরণ করে না। ছবির এমন অভিজ্ঞতায় পরিবর্তন আনতে উন্মোচন করা হয়েছে ভি৭০ এফই মডেল। ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপে রয়েছে ভি৭০ মডেল। জানা গেছে, এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আলট্রা-ক্লিয়ার ক্যামেরা, যার ১/১.৫৬ ইঞ্চি এইচপি ফাইভ সেন্সর বেশি আলো ধারণ করে। ফলে ছবি হয় পরিষ্কার আর ছড়ানো। 

৩০ গুণ জুম ও সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশনের কারণে চলার সময়ও ছবি থাকে স্থির। নির্মাতারা বলছেন, ছবিতে আলাদা দৃষ্টিভঙ্গি জুড়ে দেয় এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ, যা স্নো টাউন বা অরোরার মতো ইফেক্ট যোগ করে। এআই ইরেজ ৩.০ আর রিটাচ ফিচার দুটি দিয়ে ছবির অবাঞ্ছিত অংশ সহজেই মুছে ফেলা যায়; আলাদা এডিটিংয়ের প্রয়োজন হয় না। ক্যামেরা ছাড়াও ভ্রমণসঙ্গী হতে মডেলটি সহায়ক। মিউজ পার্পেল রঙের শিফটিং গ্রেডিয়েন্ট ও সূক্ষ্ম টেক্সচার রয়েছে ডিভাইসে।

রঙের বৈচিত্র্য দেবে ওশান ব্লু। মাত্র ৭.৫৯ মিমি পাতলা। সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্লু- ভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ, পাঁচ বছরের ব্যাটারি হেলথ। রয়েছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। ১.৮৬ মিমি বেজেলে যা পাতলা দেখায়। পানি ও ধুলাবালি প্রতিরোধ করে আইপি৬৮ ও ৬৯ রেটিং। ফ্ল্যাগশিপ মডেল ভি৭০।

এতে রয়েছে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, ১.২৫ মিমি পাতলা বেজেল। অন্যদিকে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা ও ফোরকে ৬০ এফপিএস মোডে ভিডিও ধারণ করে। দুটি সংস্করণের একটিতে র‌্যাম ৮ জিবি ও স্টোরেজ ২৫৬ জিবি। অন্যটিতে র‌্যাম ১২ জিবি ও স্টোরেজ ২৫৬ জিবি।

আরও পড়ুন

×