স্মার্ট উদ্যোগ
সারাদেশে ডিজিটাল শিক্ষায় সাশ্রয়ী অ্যাপ
সমকাল ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:৩৯
সারাদেশে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ডিজিটাল শিক্ষা সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে অংশীজন হয়েছে গ্রামীণফোন ও শিখো।
ডিজিটাল পরিষেবার আওতায় শিখোর প্রিমিয়াম গণিত কোর্সটি মাইজিপি অ্যাপে অন্তর্ভুক্ত করবে। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা সুলভে এই পরিষেবা নিতে পারবে। উদ্যোগটি ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীর, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীর জন্য সহায়ক হবে। এটি অভিভাবকদের জন্য নির্ভরযোগ্য শিক্ষার নিশ্চয়তা দেবে। ফলে শিক্ষার্থীরা এক জায়গাতেই গোছানো আর মানসম্মত সব শিক্ষামূলক কনটেন্ট পাবে।
জিপির চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, ডিজিটাল শিক্ষার চাহিদা বেড়েছে। এতে প্রযুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ নিশ্চিতে আমরা কাজ করছি। শিখোকে সঙ্গী করে গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছি।
মাইজিপি প্ল্যাটফর্মে নিশ্চিত করা হয়েছে শিক্ষা কনটেন্ট, সংযোগ সুবিধা আর সহজ পেমেন্টের সুবিধা। এর ফলে আমাদের দুই কোটি ২৩ লাখ মাসিক সক্রিয় মাইজিপি গ্রাহক অ্যাপে সহজেই শিখোর প্রিমিয়াম প্রশিক্ষণ নিতে পারবে। দ্বৈত এই উদ্যোগ মানসম্মত শিক্ষাকে সহজলভ্য করার সঙ্গে উপযোগিতা আর শিক্ষার সুফলকে ছড়িয়ে দেবে। শিখোর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীর চৌধুরী জানালেন, তখনই প্রযুক্তি অর্থবহ হয়ে ওঠে, যখন তার সঙ্গে অভিজ্ঞতার মিশেল হয়। অংশীজন হয়ে আমরা এমন অভিজ্ঞতা গড়ে তুলছি, যা শিক্ষার্থীর জন্য কোনো বাধা ছাড়াই পড়াশোনার সহজ সমাধান দেবে।
কোনো কিছুর অ্যাকসেস তখনই কার্যকর হয়, যখন তা খুঁজে পাওয়া এবং শেখা সবকিছু– একই জায়গায় পাওয়া যায়।
আর এভাবেই আগামীতে বড় ধরনের পরিবর্তন দৃশ্যমান হয়।
- বিষয় :
- ডিজিটাল বাংলাদেশ
