স্মার্ট জীবনে ইকোসিস্টেমে নতুন ছোঁয়া
ছবি: সংগৃহীত
টেকলাইফ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১১:১৪
বাংলাদেশে প্রথমবার নিজেদের নতুন হোম অ্যাপ্লায়েন্স পণ্য উন্মোচন করেছে জীবনঘনিষ্ঠ ব্র্যান্ড শাওমি। স্মার্ট লিভিং ফর এভরিওয়ান থিমের মধ্য দিয়ে ব্র্যান্ডটি স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম তৈরিতে নিজেদের ঢেলে সাজিয়েছে। স্মার্টফোন এবং এআইওটি (এআই অব থিংস) উদ্ভাবনের জন্য ব্র্যান্ডটি বাংলাদেশের হোম ও লাইফস্টাইল ক্যাটেগরিতে নিজেদের উপস্থিতি সরব করেছে। যার উদ্দেশ্য স্মার্ট ও কানেক্টেড লাইফস্টাইলের বাড়তি চাহিদা পূরণ করা।
চীনের গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ডের ১০০ কোটির বেশি কানেক্টেড ডিভাইস নিয়ে সারাবিশ্বে কনজ্যুমার এআইওটিতে নেতৃত্বে রয়েছে। ব্র্যান্ড ও স্মার্ট ইকোসিস্টেমের প্রতি আগ্রহীর আস্থার প্রতিফলনে এটি। জানানো হয়, বৈশ্বিক লক্ষ্য পূরণে ব্র্যান্ডটি এখন স্মার্ট হোম কেয়ার সেগমেন্টে প্রবেশ করেছে। ব্র্যান্ডটি মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি নিয়ে এসেছে। ব্যস্ত পরিবারের জন্য ৫৯ মিনিটেই কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা পাওয়া যাবে। নগরজীবনের জন্য আদর্শ সমাধান এটি। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বৈশ্বিক স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সে আমাদের অবস্থান সুস্পষ্ট। সেই একই মানের উদ্ভাবন বাংলাদেশে নিয়ে আসছি। আগ্রহীরা শুধু আলাদা গ্যাজেট নয়; বরং এমন প্রযুক্তি চান, যা তাদের প্রতিদিনের জীবনযাত্রাকে সহজ করবে। সাশ্রয় করবে সময়।
স্মার্ট টিভিতে সিনেমাটিক এক্সপেরিয়েন্স নিশ্চিতে রয়েছে ১ হাজার ২০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস। ডিজাইনে পাঁচটি মডেলের মধ্যে রয়েছে ৯৮, ৮৫, ৭৫, ৬৫ ও সবশেষ ৫৫ ইঞ্চির টিভি। বিনোদন খাতে আধুনিক চাহিদা পূরণে চলতি বছর ব্র্যান্ডের স্মার্ট টিভি এ প্রো সিরিজ উন্মোচন করা হয়েছে।
