ঘরে রাউটার কিন্তু দুর্গতির ৩ কারণ
ছবি: সংগৃহীত
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১১:২০
বাসাবাড়ি বা অফিসে ওয়াইফাই রাউটারের কাছে কখনোই ব্লু-টুথ ডিভাইস রাখা উচিত নয়। অনেক সময় ল্যাপটপ, কম্পিউটার, স্পিকার, কিবোর্ডের কাছেই থাকে রাউটার। অনেকের ধারণা, এতে ভালো ইন্টারনেট পাওয়া যায়। ধারণাটা আসলে ঠিক নয়। এতে ইন্টারনেট স্বাভাবিক গতি হারায়। কারণ, ওয়াইফাই আর ব্লু-টুথ একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে। তাই একে অন্যের কাজে বাধা তৈরি করে।ফ্রিকোয়েন্সিতে ভাটা পড়ে। এতে ইন্টারনেট ধীরগতির হয়।
সমস্যা মেটাতে আরেকটি পরামর্শ হলো ওয়াইফাই সিগন্যালের ক্ষমতা বাড়ানো। রাউটারে যদি সক্ষমতা বাড়ানোর সুযোগ থাকে, তাহলে অবশ্যই তা করতে হবে। এর কারণে ইন্টারনেটের ফ্রিকোয়েন্সির শক্তি অনেকাংশে বাড়বে। এতে স্বাভাবিকভাবেই গতি বেড়ে যাবে। এ কাজে কিছুটা ব্যয় করতে হবে। সে ক্ষেত্রে এমন জায়গায় রাউটার রাখতে হবে, যার আশপাশে কোনো ব্লু-টুথ ডিভাইস থাকবে না। আরেকটা জরুরি বিষয় হলো অ্যাকুয়ারিয়াম বা এ ধরনের পানির বোতলের আশপাশে কখনোই রাউটার সেটআপ করা যাবে না। কারণ, পানির মলিকিউল রেডিও ওয়েভের শক্তি অনেকটা কমিয়ে আনে। তাই ঘরে পানি জমে রয়েছে– এমন কিছুর কাছে রাউটার থাকলে ইন্টারনেটের গতি কমে যাবে। আবার সিগন্যাল মাঝেমধ্যে কেটে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
তাই লক্ষ্য রাখতে হবে টানা কদিন বৃষ্টি হলে সিগন্যাল হ্রাস পায়। যদি এমন জায়গায় বসবাস করেন, যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, তাহলে এ নিয়ে অবশ্যই ভুক্তভোগী হয়ে থাকবেন। কিন্তু কারণটা হয়তো অজানা ছিল। আবার যদি এমন কোনো অ্যাপার্টমেন্টে বসবাস করেন, যেখানে অনেক বাসায় রাউটার রয়েছে, সে ক্ষেত্রেও ইন্টারনেটের গতিতে অবশ্যই ভাটা পড়বে। কারণ, প্রায় সব রাউটার একই ধরনের ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এতে এক রাউটারের সঙ্গে অন্য রাউটারের বাধা তৈরি হয়। অবশ্য পরামর্শ মেনে চললে ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখা সম্ভব।
