বন্ধ হলো ডাউনলোড করা ভিডিও থেকে আয়ের পথ
ছবি: সংগৃহীত
সাদি সাবেরিন
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১২:১৯
কনটেন্ট চুরি করে ভিউ পাওয়া আর অর্থ আয়ে নিয়ন্ত্রণ টানতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। এবার খুদে ক্রিয়েটরদের ভাইরাল ভিডিও ডাউনলোড করে বড় অ্যাকাউন্ট থেকে আবার আপলোড করার কপিক্যাট ইকোনমি আটকাতেই নতুন নিয়মে লাগাম টানা হয়েছে।
রি-আপলোডে নিষেধাজ্ঞা
এক্স-এর প্রোডাক্ট হেড নিকিতা বিয়ার বলেছেন, অভিযোগ রয়েছে কিছু বড় অ্যাকাউন্টে প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে খুদে ক্রিয়েটররা কনটেন্ট রি-আপলোড করে। এতে রেভিনিউ শেয়ার প্রোগ্রামের অপব্যবহার হয়ে আসছিল। ফলে এতদিন মূল ক্রিয়েটররা স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছে। এমন বহু অ্যাকাউন্ট শনাক্ত করেছি, যারা খুদে অ্যাকাউন্টের কনটেন্ট প্রোগ্রাম্যাটিক পদ্ধতিতে রি-আপলোড করে রেভিনিউ শেয়ার প্রোগ্রামের যথেচ্ছ ব্যবহার করছিল।
ভিডিও শনাক্ত
নতুন নিয়ম বলছে, রি-আপলোড করা ভিডিও এখন থেকে শনাক্ত করা হবে। সেই ভিডিওর সব ইমপ্রেশন আর আয়ের সুবিধা মূল ক্রিয়েটরের কাছেই পৌঁছাবে। যারা
রি-আপলোড করবেন, তারা কোনো আয় করতে পারবেন না। কিছুদিন আগে কয়েকজন ক্রিয়েটরের অভিযোগের ভিত্তিতেই সংস্থাটি এমন পদক্ষেপ নিয়েছে। কয়েকজন এক্স-এর কর্মী সেই সময় বলেছিলেন, প্রকৃত মালিকও প্রথম পোস্টকারী হওয়ার কারণে মূল ক্রিয়েটর পাবেন আয়ের পূর্ণ অধিকার।
সঠিক অ্যাট্রিবিউশন
প্রতিক্রিয়া বা মতামত জানাতে নিকিতা বিয়ার এক্স-এর শেয়ার ভিডিও বা কোট ফিচার ব্যবহারের পরামর্শ দিয়ে বলেছেন, যদি কোনো পোস্ট নিয়ে জরুরি মন্তব্য থাকে, তাহলে শেয়ার ভিডিও বা কোট ফিচার ব্যবহার করতে হবে। ফলে প্রকৃত পোস্টের সঠিক অ্যাট্রিবিউশন নিশ্চিত হবে।
মানোন্নত কনটেন্টে উৎসাহিত
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্ল্যাটফর্মের মুখপাত্র বলেছেন, কঠিন এ সিদ্ধান্তের পেছনে রয়েছে মানোন্নত কনটেন্টে উৎসাহিত করা। আবার সেই কনটেন্টকে ঠিকঠাক দর্শকের কাছে
পৌঁছে দেওয়া। এটাই সবচেয়ে জরুরি বিষয়।
নতুন সিদ্ধান্তের কারণ
এর আগে টিবিএইচ ও গ্যাস অ্যাপের নির্মাতা নিকিতা বিয়ার মেটা ও ডিসকর্ডে কাজ করার পর ২০২৫ সালে এক্স সংস্থায় যুক্ত হন। তিনি এর আগেও ক্রিয়েটরদের ফেস-ক্যাম ভিডিও তৈরির পরামর্শ দিয়ে বলেছেন, ফলোয়ার না থাকলেও এসব ভিডিও থেকে কয়েক লাখ ইমপ্রেশন পাওয়া সম্ভব। নতুন সিদ্ধান্তের ফলে এক্স এখন কপিবাজের দৌরাত্ম্য বন্ধ করে প্রকৃত কনটেন্ট ক্রিয়েটরকে মূল্যায়ন করার পথ সুগম হবে।
- বিষয় :
- কনটেন্ট ক্রিয়েটর
- ইলন মাস্ক
