ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইওয়্যার তৈরি করেছে গুগল

আইওয়্যার তৈরি করেছে গুগল
×

ছবি: সংগৃহীত

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১২:২৩

স্যামসাং ও গুগল মিলে নতুন স্মার্ট চশমার ডিজাইন করেছে। নাম দেওয়া হয়েছে ইন্টেলিজেন্ট আইওয়্যার। এটি তৈরি করা হয়েছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জেন্টল মনস্টার ও ওয়ারবি পার্কারের সহায়তায়। ফ্যাশন আর প্রযুক্তির মিশেলে তৈরি এই স্মার্ট চশমা রে ব্যান মেটা স্মার্ট গ্লাসকে নিশ্চিতভাবেই প্রতিযোগিতায় ফেলবে– এমন ধারণা দিয়েছেন বিশ্লেষকরা।

এই চশমা গুগলের জেমিনি এআই, স্যামসাং ব্র্যান্ডের হার্ডওয়্যার প্রযুক্তি আর ফ্যাশন ব্র্যান্ডের স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এর ব্যবহারকারীরা হাত ব্যবহার না করেই ভয়েস কমান্ডের মাধ্যমে রিয়েল টাইম ট্রান্সলেশন, নেভিগেশন, নোটিফিকেশন সংক্ষেপে দেখা ও ছবি তোলার মতো সুবিধা উপভোগ করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি ইকোসিস্টেমের সঙ্গে এটি সহজে মানানসই হবে। স্যামসাং ও গুগল বলছে, এই গ্যাজেট ভবিষ্যতের এআই-ফার্স্ট ওয়্যারেবল প্রযুক্তির নিদর্শন হবে।

স্মার্টফোনের সঙ্গে এটি প্রাত্যহিক জীবনকে সহজ ও উপভোগ্য করবে। আবার ফ্যাশন বা স্টাইলের সঙ্গে এটি বেশ মানিয়ে যাবে। সব দিক দিয়ে এ সময়ে মেটাই সবচেয়ে এগিয়ে রয়েছে। এরই মধ্যে রে ব্যান মেটা স্মার্ট গ্লাস জনপ্রিয়তা আদায় করে নিয়েছে। প্রচলিত যে কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে সহজ সংযোগের কারণে এটি ব্যবহারকারীর মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। স্যামসাং আর গুগলের অংশীজনে নির্মিত এই নতুন স্মার্ট গ্লাস আইওয়্যারের দুনিয়ায় অভূতপূর্ব পরিবর্তনের আগাম জানান দিয়েছে।
 

আরও পড়ুন

×