ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

সুরক্ষায় পাসওয়ার্ডই প্রথম লক্ষ্য

সুরক্ষায় পাসওয়ার্ডই প্রথম লক্ষ্য
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১১:২৩

অপচক্রের হামলার ধরন বদলেছে। কিন্তু অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ভেঙে ফেলা চক্রের সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে শনাক্ত হয়েছে। এ তথ্য জানিয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিটি সংস্থা ক্যাসপারস্কি।

জানা গেছে, বেশির ভাগ সফল সাইবার হামলার পেছনে রয়েছে চুরি হওয়া বা দুর্বল পাসওয়ার্ড আর বৈধ গ্রাহকের অ্যাকাউন্টের অনৈতিক ব্যবহার।

সংস্থার অ্যানাটমি অব এ সাইবার ওয়ার্ল্ডের সবশেষ প্রতিবেদনে বলা হয়, নিশ্চিতভাবে শনাক্ত হওয়া সাইবার ঘটনার মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে পাসওয়ার্ড অনুমান করার প্রচেষ্টা (৩৪ শতাংশ), নতুন লোকাল অ্যাকাউন্ট তৈরি (৩৪ শতাংশ), বৈধ অ্যাকাউন্ট ব্যবহার করে অনুপ্রবেশ (৩৪ শতাংশ), অ্যাকাউন্টে পরিবর্তন আনা (৩২ শতাংশ) আর নেটওয়ার্কের কিছু পরিষেবা ও সিস্টেম সম্পর্কে 
তথ্য সংগ্রহ (৩১ শতাংশ)।

গবেষণা রিপোর্ট বলছে, অপচক্র প্রায়ই এমন অপকৌশল ব্যবহার করে, যা সাধারণ যে কারও স্বাভাবিক কার্যক্রমের মতো দৃশ্যমান হয়। এর ফলে তারা কিছু নিয়ম মেনে সিস্টেমে প্রবেশ করতে, দীর্ঘ সময় গোপনে অবস্থান করতে ও নেটওয়ার্কের কয়েকটি অংশে ছড়িয়ে যেতে পারে।

এ কারণে দুর্বল পাসওয়ার্ড আর নিয়মিত অ্যাকাউন্ট কার্যক্রম নিরীক্ষার ঘাটতি বড় ঝুঁকি হিসেবে বিবেচ্য।

সংস্থার সিকিউরিটি অপারেশন্স সেন্টারের প্রধান সের্গেই সোলদাতভ বলেন, অপচক্রের লক্ষ্য পূরণে সব সময় জটিল ম্যালওয়্যার প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে বৈধ প্রশাসনিক টুল ও নিয়ন্ত্রণ হারানো অ্যাকাউন্ট তাদের জন্য সহায়ক হয়। অপকৌশলের আশ্রয়ে তারা সহজে শনাক্ত না হয়েই যে কোনো নেটওয়ার্কে চলাচল করতে পারে।

এসব কারণে প্রতিষ্ঠানে হামলাকারীর আচরণ পর্যবেক্ষণ করা ও কয়েকটি ধাপে ঘটতে থাকা সন্দেহজনক কার্যক্রম একসঙ্গে বিশ্লেষণ করা জরুরি। সঠিক নিরাপত্তা ব্যবস্থাও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা সাইবার ঝুঁকি অনেকাংশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।

আরও পড়ুন

×