স্মার্ট পরিষেবা
রাউটারে গতি বাড়াতে যা করতে হবে
হাসনাত জুয়েল
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১১:১৫ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১১:১৫
অনেকে ভালো মানের রাউটার নিয়েছেন। সিগন্যালও বেশ দুর্দান্ত। এতেও মিলছে না প্রত্যাশিত গতি। দুই থেকে তিন ঘরের বাসায় ঠিকঠাক সংযোগ মিলছে না। কারণটা আগে ভালো করে জেনে নিতে হবে। ভালো ওয়াই-ফাই সংযোগ পাওয়ার জন্য রাউটারকে প্রথম ঘরের কেন্দ্রস্থলে বসাতে হবে।
অপেক্ষাকৃত খোলা জায়গায় রাখা উচিত, যেন সামনে কোনো বাধার কারণ না হয়। এতে সিগন্যাল সহজে সব দিকে ছড়িয়ে যেতে পারে। ধাতব বস্তু, দেয়াল ও অন্যসব ইলেকট্রনিক যন্ত্রপাতি ওয়াই-ফাই সিগন্যালকে অনেকভাবে দুর্বল করতে পারে। তাই এসব থেকে রাউটারকে বাধামুক্ত করতে হবে।
ভূমিকম্প-বজ্রপাতে ধীরগতি
বজ্রপাত বা ভূমিকম্পের কারণে অনেক সময় রাউটারে ধীরগতি চলে আসে। ঠিক এ কারণে মাঝেমধ্যে নিয়মিত রাউটার রিস্টার্ট করলে অনেক সময় সংযোগের গতি ও স্থিতিশীলতার মানোন্নয়ন হয়। আবার অনেক সময় রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখলে নিরাপত্তা বাড়ে। নতুন কর্মক্ষমতা সুবিধা পাওয়া যায়।
অতিরিক্ত তাপ কমাতে
যদি অনেক ডিভাইস একসঙ্গে সংযুক্ত থাকে, সে ক্ষেত্রে তাৎক্ষণিক জরুরি নয় এমন ডিভাইস বিচ্ছিন্ন করে নেটওয়ার্কের ওপর চাপ কমানো যেতে পারে। জটিল পাসওয়ার্ড ব্যবহার করে ওয়াই-ফাই সুরক্ষিত করলে অযাচিত কেউ এর নেটওয়ার্কের গতিতে ভাটা ফেলতে পারবে না।
রাউটার বন্ধের সুবিধা
টানা কয়েক দিন রাউটার সক্রিয় থাকলে অতিরিক্ত তাপ তৈরি হতে পারে। এ জন্য সময় করে কিছুক্ষণ রাউটার বন্ধ রাখলে গতিতে হেরফের হয় না।
