ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

দৃশ্যকে বদলে দেবে আগামীর স্মার্ট চশমা

দৃশ্যকে বদলে দেবে আগামীর স্মার্ট চশমা
×

সাদি সাবেরিন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১১:২১

দুরন্ত গতিতে বদলে যাচ্ছে গ্যাজেটের ধরন ও ধারণা। পরিধানযোগ্য গ্যাজেটের প্রতি নির্মাতা ও ফ্যাশনেবল আগ্রহীর সংখ্যা বেড়েই চলেছে। এ যাত্রায় কিছুটা পিছিয়ে ছিল অ্যাপল। সেই সীমাবদ্ধতা কাটাতে এ নির্মাতা এখন মরিয়া। আগামী বছরেই সামনে আসবে এমন সব ওয়্যারেবল গ্যাজেট, যা এখনও ধারণাতেই নেই। গুগলের প্রধান মেটা এসব নিয়ে অনেক আগেই গবেষণা ও উন্নয়নে কাজ শুরু করেছে।

পরিধানযোগ্য গ্যাজেটের ভবিষ্যৎআইফোন বা ম্যাকবুকের পরে এবার সম্পূর্ণ নতুন গ্যাজেটের জগতে নিজেদের দক্ষতা প্রমাণে কৌশলগতভাবে মাঠে নামছে অ্যাপল। এবার ওয়্যারেবল ডিভাইসের দুনিয়ায় আসছে অ্যাপলের তৈরি গ্যাজেট।

বিখ্যাত টেক বিশ্লেষক মার্ক গুরম্যান বলছেন, অচিরে অ্যাপল বাজারে আনতে চলেছে স্মার্ট গ্লাস। এ নিয়ে স্বাভাবিকভাবেই সাড়া পড়ে গিয়েছে টেক দুনিয়ায়।

আগামীর আইওয়্যার কিছুদিন আগে স্মার্ট গ্লাসের জগতে মেটা-রে ব্যানই ছিল সবচেয়ে জনপ্রিয় আইওয়্যার। কিন্তু অ্যাপল গ্লাসে থাকবে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, আট ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ ও বিল্ট-ইন স্পিকার। দাম ২৯৯ ডলারের কাছাকাছি। কিছু প্রতিবেদন সূত্রে জানা গেছে, অ্যাপলের নতুন স্মার্ট গ্লাসটি প্রযুক্তিগত দিক থেকে মেটা-রে ব্যানের থেকে মানোন্নত হবে।

স্মার্ট গ্লাসে এবার এআই ফিচার

শুধু তাই নয়, এতে থাকতে পারে একগুচ্ছ ফিচার। অনেক টেক বিশেষজ্ঞ বলছেন, প্রধানত যারা আইফোন ব্যবহার করেন, তাদের জন্যই এই স্মার্ট গ্লাস ভবিষ্যতের দুর্দান্ত কম্বিনেশন হতে চলেছে। এটি যে কারও আইফোনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবে। আর এতে থাকবে সর্বাধুনিক এআই ফিচার।

কবে আসবে এই গ্যাজেট

আগামী বছরের শেষ ভাগে অ্যাপল তাদের প্রথম স্মার্ট গ্লাস উন্মোচন করতে পারে। সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে এখনও তেমন কিছু জানানো হয়নি। স্মার্ট গ্লাস তৈরির ক্ষেত্রে রে ব্যান সংস্থার সঙ্গে কাজ করছে মেটা।

অ্যাপল অন্য কোনো ব্র্যান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে না। এই স্মার্ট গ্লাস তারা এককভাবেই উন্মোচন করতে চলেছে। আর তা উন্মোচিত হলে স্মার্ট আইওয়্যারের জগতে মেটার সঙ্গে অ্যাপলের যে কঠিন প্রতিযোগিতা শুরু হবে, তা সহজে অনুমেয়। জানা গেছে, ২০২৭ সালে অনেক পরীক্ষিত নির্মাতাই নিজেদের পরিধানযোগ্য গ্যাজেট নিয়ে সামনে আসবে। বলা হচ্ছে, আগামী বছরই এসব পণ্য উন্মাদনা ছড়াবে। 

আরও পড়ুন

×