ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ডেটা ছাড়াই ইনস্টাগ্রাম চলবে বেসিক মোডে

ডেটা ছাড়াই ইনস্টাগ্রাম চলবে বেসিক মোডে
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:৩৭

সব সময় ইনস্টাগ্রামের মূল ফিচার ও কমিউনিটির সঙ্গে জুড়ে থাকার লক্ষ্যে এশিয়ায় প্রথম অপারেটর এই প্ল্যাটফর্মে বেসিক মোড ঘোষণা করেছে। মেটার সঙ্গে অংশীজন ও টেলিনর লিনক্সের সহায়তায় এই পরিষেবা দেওয়া হবে। এই মোডের মাধ্যমে নিয়মিত ডেটা ব্যালান্স শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে এই প্ল্যাটফর্ম ব্রাউজ করা হবে। এর ফলে নোটিফিকেশন দেখা, ক্যাপশন পড়া, সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করার মতো কাজ করা যাবে। এই বেসিক মোড ব্যবহারের সময় গ্রাহকরা যখন আবার ইনস্টাগ্রামের নিয়মিত ও সম্পূর্ণ সংস্করণে ফিরতে চাইবেন, তখন অ্যাপ থেকেই সহজে ডেটা প্যাকেজ নেওয়া যাবে। 

নিয়মিত ডেটা প্যাক সক্রিয় হওয়ার পরই এই প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে ফুল-ফিচার মোডে ফিরে যাবে। ফলে আগের মতো হাই- রেজল্যুশন ভিডিও, ছবি ও সব স্ট্যান্ডার্ড ফিরে আসবে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, সময়ের পরিবর্তনশীল চাহিদা মেটাতে প্রতিনিয়ত আমাদের সেবাকে যুগোপযোগী করতে আমরা কাজ করছি।

আরও পড়ুন

×