অ্যাপ পরিষেবা
সিলেটে পৌঁছে গেছে উবার
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:৪৪
বাংলাদেশের পর্যটন, শিক্ষা ও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ শহর হিসেবে সিলেটে পরিবহন চাহিদা ক্রমে বাড়ছে। সিলেটে উবারের এই প্রবেশ নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থাকে সুগম করবে। অন্যদিকে, চালকদের জন্য ফ্লেক্সিবল কাজের সুযোগ তৈরি করে এটি স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উবারের যাত্রা যুক্তরাষ্ট্রে শুরু হলেও এর সাফল্য কিন্তু স্থানীয় চালক, যাত্রী ও সাধারণ মানুষের ওপরই নির্ভর করে।
সিলেটে এই সেবা চালু হওয়ায় শহরের অর্থনৈতিক উন্নয়নে ভবিষ্যৎ সম্ভাবনা তৈরি করবে। এই পরিষেবা বলে দেয় আমাদের যৌথ ভবিষ্যৎ কেমন হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি এখানে স্থানীয় জনগণের চাহিদা পূরণ করছে, বাংলাদেশি চালকদের আয়ের সুযোগ করছে ও সাধারণের যাতায়াতের বিকল্প মাধ্যম হয়েছে। উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, দেশের পর্যটন নগরী ও ঐতিহাসিক জেলা হিসেবে সিলেটে আমাদের এই পরিষেবা বিভাগের উন্নয়নে সহায়ক হবে। আমাদের কাছে বাংলাদেশ সব সময়ই অগ্রাধিকারযোগ্য। আমরা জনগণের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আবার চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতে সমানভাবে কাজ করব। আমরা সিলেটের মানুষের সেবা করতে ও বিভাগীয় এই শহরের দৈনন্দিন যাতায়াতে অবিচ্ছেদ্য অংশ হব।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সরকার এমন সব নতুন প্রযুক্তি ও উদ্যোগকে স্বাগত জানায়, যা মানুষের জন্য ভালো কর্মসংস্থান তৈরি করে এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়। সিলেটে এই প্ল্যাটফর্মের নতুন পথচলা শহরের যাতায়াত ব্যবস্থাকে সহজ করবে, ব্যবসা ও পর্যটন খাতকে শক্তিশালী করবে এবং স্থানীয় চালকদের আয়ের পথ তৈরি করবে। নিজের সুবিধামতো সময়ে আয়ের সুযোগ তৈরি করা, ডিজিটাল প্রযুক্তির বিকাশ সবার জন্য যাতায়াত ব্যবস্থাকে সুগম করবে।
- বিষয় :
- অ্যাপ