ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীর জন্য স্কিলস টু সাকসেস

শিক্ষার্থীর জন্য স্কিলস টু সাকসেস
×

প্রতীকী ছবি

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১১:২৩

ফ্রিল্যান্সার পরিচালিত বিজনেস সল্যুশন প্ল্যাটফর্ম বিজমেকার ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম নিয়ে কাজ করছে। তরুণদের দক্ষতা চিহ্নিত, তা বিকশিত ও সঠিক প্রয়োগের মাধ্যমে বাস্তব সুযোগ তৈরিতে সহায়তা করার লক্ষ্যই এর মুখ্য উদ্দেশ্য। প্রোগ্রামটি বাস্তব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীর দক্ষতাকে আয়ে রূপান্তরিত করার ব্যবহারিক সুযোগ তৈরি ছাড়াও শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে যুক্ত করতে কাজ করে চলেছে।

বিজমেকার বিশেষ মডেলের ওপর প্রতিষ্ঠিত। সবাই এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। কর্মসংস্থান ও শেখার মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে কাজ করা হয়। ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীর বাস্তবমুখী জ্ঞান, সময়ের দক্ষতা এবং নিজেদের আবেগ ও আগ্রহকে অর্থবহ, টেকসই ক্যারিয়ারে রূপান্তর করতে স্বচ্ছ ধারণা দেয় এই প্ল্যাটফর্ম। 

বিজমেকারের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রাফিউল হক বলেন, তরুণরা বছরের পর বছর ধরে শিখছে; কিন্তু তাদের অনেকেই সেই জ্ঞান প্রয়োগের প্রকৃত সুযোগ তৈরিতে ব্যর্থ হয়েছে। আমাদের ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম শিক্ষার্থীর ফ্রিল্যান্সিংকে শুধু বাড়তি আয়ের কোনো উৎস হিসেবে দেখতে উৎসাহিত করছে না; বরং দেশের মেধাবী তরুণরা এটি বোঝাতে চাইছে, তাদের দক্ষতার বাস্তব বাজারমূল্য রয়েছে এবং ডিজিটাল অর্থনীতিতে পূর্ণাঙ্গ ও টেকসই ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা তরুণদের একাডেমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করতে চাই, যা তাদের জন্য বাস্তবে অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।

আরও পড়ুন

×