ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

স্মার্ট পরিষেবা

ল্যাপটপ থেকে ফোনে চার্জ নিয়ে শঙ্কা

ল্যাপটপ থেকে ফোনে চার্জ নিয়ে  শঙ্কা
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১১:২৪

আধুনিক এই সময়ের অধিকাংশ নতুন ল্যাপটপ ও স্মার্টফোনেই ব্যবহার করা হয় ইএসবি টাইপ-সি পোর্ট। ফলে অনেকের কাছে প্রশ্ন তৈরি হয়– ফোনের চার্জার না থাকলে কি ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা যাবে? সঠিক উত্তর হলো– হ্যাঁ। কিন্তু সুবিধাটি নিতে কিছু শর্ত মেনে চলতে হবে।

নিরাপদ চার্জিং

যদি ব্যবহৃত ল্যাপটপের চার্জারে ইএসবি-সি পাওয়ার ডেলিভারি (পিডি) প্রযুক্তি থাকে, তাহলে এটি দিয়ে স্মার্টফোন চার্জ করা পুরোপুরি নিরাপদ। পিডি প্রযুক্তির মাধ্যমে চার্জার ও ফোন একে অপরের সঙ্গে আন্তঃসংযোগ স্থাপন করতে পারে। এতে ফোনের চার্জ হতে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন, চার্জার ঠিক ততটুকু সরবরাহ করে। ফলে অতিরিক্ত পাওয়ার ফোনে প্রবেশ করে না। আবার ব্যাটারির ক্ষতির শঙ্কাও থাকে না। হিসাবটা এমন, যদি ফোনের চার্জিং ক্ষমতা ২০ ওয়াট হয়, তাহলে ৬৫ ওয়াট বা ১০০ ওয়াট ল্যাপটপ চার্জারও মাত্র ২০ ওয়াটই সরবরাহ করবে। তাই উচ্চ ক্ষমতার চার্জার ব্যবহার করলে সমস্যা হয় না, যদি এটি পিডি সুবিধা সমর্থন করে।

কীভাবে বুঝবেন পিডি

সব ধরনের চার্জারের গায়ে পাওয়ার ডেলিভারি (পিডি) লেখা বা লোগো রয়েছে কিনা, তা যাচাই করতে হবে। এরপর চার্জারের স্পেসিফিকেশন পরীক্ষা করতে হবে। যদি সেখানে ৫ভি, ৯ভি, ১৫ভি, ২০ভি– এমন কয়েকটি আউটপুট ভোল্টেজ উল্লেখ করা থাকে, তাহলে বুঝতে হবে চার্জারটি পাওয়ার ডেলিভারি বা পিডি সমর্থন করে।

ল্যাপটপ চার্জারে যে সুবিধা

পিডি সমর্থন করে এমন ল্যাপটপ চার্জার দিয়ে একই সঙ্গে ল্যাপটপ ও স্মার্টফোন চার্জ করার সুবিধা পাওয়া যায়। ফলে বাড়তি চার্জার নেওয়ার প্রয়োজন হয় না। তা ছাড়া ফোন যদি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে, তাহলে যথার্থ পিডি ল্যাপটপ চার্জার ব্যবহারে দ্রুত চার্জ করা যাবে।

দ্বৈত চার্জ

সব সময় পরীক্ষিত ব্র্যান্ডের পাওয়ার ডেলিভারি সমর্থিত চার্জার ব্যবহার করতে হবে। মানহীন বা নকল চার্জার ব্যাটারির দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়। নতুন চার্জার কেনার আগে অবশ্যই ইউএসবি-সি পাওয়ার ডেলিভারি সমর্থন রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া জরুরি। 

আরও পড়ুন

×