ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ বিকল হলে অ্যাপ যা জানতে হবে প্রথমেই

হঠাৎ বিকল হলে অ্যাপ যা জানতে হবে প্রথমেই
×

আবিদ রায়হান

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৩:০৭

হঠাৎ করেই বিকল হোয়াটসঅ্যাপ। কাজ করছে না কিছুতেই। এ ঘটনা অ্যাপের গ্রাহককে ফেলেছে চরম ভোগান্তিতে। অ্যাকাউন্টে প্রবেশ করতেই অনেকের সামনে মেসেজ আসে আন্ডার রিভিউ। 

বাংলাদেশেও অনেকে এই সমস্যার কথা বলেছেন। সমস্যা হওয়ার পরই ২৪ ঘণ্টার জন্য অ্যাপ স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করে কর্তৃপক্ষ। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে 
ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

আদতে যা ঘটেছে

কয়েক দিন থেকে বিশ্বের অনেক দেশের হোয়াটসঅ্যাপ গ্রাহকের অ্যাকাউন্ট-ইন-রিভিউ বার্তা দৃশ্যমান হয়েছে। যার প্রভাব পড়েছে সারাবিশ্বে। অনেক দেশের গ্রাহক এই 
সমস্যার সম্মুখীন হয়েছে।

বার্তা থেকে জানা যায়

অনেকে অ্যাকাউন্ট ও ডিভাইসের তথ্য পরিষেবার শর্ত মেনে চলছে কিনা, তা যাচাই-বাছাই করার ক্ষেত্রেই এমনটা হয়েছে। সব অ্যাকাউন্টের বিষয়ে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। এমনটাই আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। চিহ্নিত সব অ্যাকাউন্টে এই অ্যাপের অনেক পরিষেবা ব্যবহার করতে অসুবিধা হচ্ছে।

সবশেষে যা জানানো হলো

পরিষেবার অপব্যবহার রুখতে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়। অজ্ঞাতে কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলে তা দ্রুত সংশোধন করে দেওয়া হবে। আর কারণ শনাক্ত হলে অভিযুক্ত অ্যাকাউন্ট আপতত ব্যবহার করা যাবে না। 

অ্যাপ খুলতেই অনেকের স্ক্রিনে মেসেজে দৃশ্যমান হয়– আপনার অ্যাকাউন্ট এই মুহূর্তে পর্যালোচনায় রয়েছে। বিশ্লেষণ করা হচ্ছে, ডিভাইসের সঙ্গে কোনো ক্ষতিকর সংযোগ রয়েছে কিনা। এর ফলে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়, পরীক্ষাধীন অ্যাকাউন্ট কর্তৃপক্ষের প্রদেয় সব শর্ত মেনে চলছেন কিনা। ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। মেসেজের নিচে দায়িত্বের সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারের নিয়ম ও অ্যাকাউন্টের বিষয়ে এসব তথ্য জানানো হয়।

অনেকের সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করা হয়। কেউ কেউ বলেছেন, সব কাজ হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হয়। আগাম কোনো সতর্কবার্তা ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কী করতে হবে– এখন বুঝতে পারছি না। তবে ঠিক কতজন এমন সমস্যায় পড়েছেন বা কেন একযোগে এতসব অ্যাকাউন্ট আন্ডার রিভিউতে চলে গেল, সে বিষয়ে বিশদ কিছু জানায়নি কর্তৃপক্ষ।

শর্ত না মেনে যারা এই অ্যাপের অপব্যবহার করেছেন, তারাই এসব সমস্যায় পড়েছেন বলে জানিয়েছে সংস্থার মুখপাত্র। অনেকে এই অ্যাপে অপচর্চায় জড়িয়ে পড়ছেন, শুধু এমন অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কাজ আমরা নিয়মিত করি। যদি অজ্ঞাতে কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, যত দ্রুত সম্ভব তা ঠিক করে দেওয়া হবে।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ভুক্তভোগী অনেকে প্রথমে ভেবেছিলেন, কোনা কারণে হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে গেছে। অবশ্য পরে বুঝতে পারেন, আদতে বিষয়টা কী ঘটেছে। অনেকে লিখেছেন, আগাম কোনো কারণ অবহিত না করে এভাবে তাৎক্ষণিক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সমুচিত হয়নি। 

ভুক্তভোগী অনেকে আবেদন করেছেন 

এরই মধ্যে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে– এমনটাই জানানো হয়। তাৎক্ষণিক এতে অনেকে চরম ভোগান্তি ও শঙ্কায় পড়েছেন।

আরও পড়ুন

×