ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ই-টিকিট বাতিলে দ্রুত রিফান্ড

ই-টিকিট বাতিলে দ্রুত রিফান্ড
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৩:০৮ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ১৩:০৮

বাসের টিকিট অনলাইনে বুকিং ছাড়াও যাত্রা বাতিল হলে সহজে রিফান্ড বা টাকা ফেরতের ঘোষণা দিয়েছে টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকিটস।

অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে দেশের কয়েকটি রুটের বাসের টিকিট ২৪ ঘণ্টাই বুক করা যায়। দেশের পরিচিত বাস অপারেটরদের টিকিট পাওয়া যায় এই প্ল্যাটফর্মে।

যাত্রীরা সহজেই পছন্দের বাস, যাত্রার সময় ও আসন নির্বাচন করে কয়েক মিনিটের মধ্যেই বুকিং সম্পন্ন করতে পারেন। ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী নিজেরাই টিকিট বাতিল করতে পারেন। টিকিট বাতিলের পর দ্রুত রিফান্ডের সুবিধা মিলবে। ফলে অর্থ ফেরত পেতে কাউন্টারে যাওয়ার প্রয়োজন হয় না বা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না। আগে থেকেই যাওয়া-আসার পরিকল্পনা থাকলে একই সঙ্গে রিটার্ন টিকিট বুক করা যায়। ছুটির মৌসুম, উৎসব ও সাপ্তাহিক ছুটিতে নিয়মিত কিছু অফার ও মূল্যছাড় দেওয়া হয়, যা ভ্রমণকে করে সাশ্রয়ী। সম্প্রতি সব ধরনের যাত্রীর কথা বিবেচনা করে অ্যাপ ও সাইটকে করা হয়েছে ব্যবহারবান্ধব। এর ফলে টিকিট বুকিং, বাতিল ও রিফান্ডের পুরো প্রক্রিয়াই আগের তুলনায় হয়েছে সহজ, দ্রুত ও নির্বিঘ্ন।

আরও পড়ুন

×