ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ছবি ও ভিডিও ব্যাকআপে মানতে হবে নতুন যে শর্ত

ছবি ও ভিডিও ব্যাকআপে মানতে হবে নতুন যে শর্ত
×

সাদি সাবেরিন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১২:৩০

গুগল ফটোজ ব্যবহারকারীর জন্য বড় পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই মধ্যে গুগল ড্রাইভ ফর ডেস্কটপের মাধ্যমে ফটোজে ছবি ও ভিডিওর স্বয়ংক্রিয় ব্যাকআপ সুবিধা বন্ধ ঘোষণা করেছে গুগল। এতদিন কম্পিউটারের নির্দিষ্ট কোনো ফোল্ডার ড্রাইভ ডেস্কটপ অ্যাপের সঙ্গে যুক্ত করে রাখলে সেখানে থাকা নতুন ছবি ও ভিডিও স্বয়ংক্রিয় (অটোমেটিক) পদ্ধতিতেই গুগল ফটোজে ব্যাকআপ হয়ে যেত। এখন আর এই সুবিধা পাওয়া যাবে না। এই পরিবর্তনের কারণে আগে থেকে গুগল ফটোজে যেসব ছবি ব্যাকআপ রয়েছে, তার কোনো ছবি বা ভিডিও ডিলিট হয়ে যাবে না। গুগল ড্রাইভের সাধারণ ফাইল syncing পরিষেবাতে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। 

শুধু গুগল ড্রাইভ ফর ডেস্কটপ থেকে গুগল ফটোজে অটোমেটিক ফটোজ ব্যাকআপের সংযোগটি রহিত করা হয়েছে।

কারা পড়বেন সমস্যায়

যারা মোবাইলের বদলে মূলত কম্পিউটার থেকে গুগল ফটোজে ছবির ব্যাকআপ নেন, তাদের এই পরিবর্তনের দিকে নজর দেওয়া জরুরি। 

স্ক্যান ডকুমেন্ট

বিশেষ করে ক্যামেরা থেকে কম্পিউটারে ছবি আনা, পুরোনো ছবি সেভ করে রাখা বা স্ক্যানড ডকুমেন্টস সংরক্ষণের ক্ষেত্রে যারা ড্রাইভ ডেস্কটপ ব্যবহার করতেন, মূলত তারাই এ সমস্যায় পড়বেন।

নতুন করে ব্যাকআপ

কর্তৃপক্ষ বলছে, এবার গুগল ফটোজ থেকেই কম্পিউটারের ফোল্ডার ব্যাকআপ সেট করতে হবে। প্রথমে গুগল ফটোজে গিয়ে কম্পিউটারে ফোল্ডার ব্যাকআপ অপশনটি সেট করতে হবে। তার জন্য গুগল ফটোজে গিয়ে প্লাস অপশন নির্বাচন করে ব্যাকআপ ফোল্ডারসে ক্লিক করতে হবে। এরপর যে ফোল্ডারের ছবি ও ভিডিও ব্যাকআপ নিতে চান, সেটি নির্বাচন করলেই ব্যাকআপ শুরু হয়ে যাবে। এ ছাড়া গুগল ড্রাইভে আগে থেকে থাকা ছবি সরাসরি গুগল ফটোজে ইমপোর্ট করা সম্ভব। কিন্তু যারা শুধু মোবাইলের গুগল ফটোজ অ্যাপ ব্যবহার করে ছবির ব্যাকআপ নেন, তাদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না। তাই কম্পিউটার থেকে গুগল ফটোজে ছবির ব্যাকআপ নিলে এই নতুন পদ্ধতিতে নেওয়াই হবে নিরাপদ।

আরও পড়ুন

×