ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

অ্যান্ড্রয়েডে তারহীন ফাইল বিনিময় সেবা

অ্যান্ড্রয়েডে তারহীন ফাইল বিনিময় সেবা
×

­ মুস্তাফা তৌহিদ 

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১২:২৬

অ্যান্ড্রয়েড সংস্করণে ভক্তদের জন্য আরেকটি সুখবর জানাল গুগল। টাচ করলেই এবার ফাইল শেয়ার করা যাবে। এতদিন এই ফিচার ছিল শুধু আইফোনের জন্য প্রযোজ্য। বিশেষ এই ফিচার হলো এয়ারড্রপ। এর মাধ্যমে খুব সহজে দুটি অ্যাপল ডিভাইসকে স্ক্রিন টাচ করে যে কোনো ফাইল শেয়ার করা যায়। তবে এবার অ্যান্ড্রয়েড ফোনে আসছে ট্যাপ টু শেয়ার ফিচার সুবিধা। 

অ্যান্ড্রয়েডের জন্য গুগল নিয়ে এসেছে কুইক শেয়ার ফিচার। এর ফিচারে দুটি অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে ছবি, কনট্যাক্ট, লোকেশন ছাড়াও কয়েক ধরনের ফাইল সহজে শেয়ার করা যাবে।

ট্যাপ টু শেয়ার

অ্যান্ড্রয়েডের নতুন ট্যাপ টু শেয়ার ফিচারটি এর কুইক শেয়ারের আরেকটি উল্লেখযোগ্য উন্নয়ন। আপাতত নির্বাচিত কিছু অ্যান্ড্রয়েড মডেলের ফোনে এই পরিষেবা উন্মুক্ত করা হয়েছে। গুগলের পিক্সেল ৬ ও তার পরের মডেলে অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণ থাকায় এই ফিচার ব্যবহার করা যাবে। এ ছাড়া স্যামসাং ব্র্যান্ডের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সিরিজের মতো কিছু ডিভাইসে এই সুবিধা মিলবে।
এই ফিচারের অন্যতম সুবিধা হলো, শেয়ার করার সময়ে আলাদা করে অনেক সেটিংস বা অপশন খোঁজার প্রয়োজন হবে না। ফিচার সমর্থিত দুটি ফোনকে কাছাকাছি এনে ট্যাপ করলেই ডেটা শেয়ারিং প্রক্রিয়া সক্রিয় হয়ে যাবে।

কাজ করবে যেভাবে

প্রথমে দুটি অ্যান্ড্রয়েড ফোন আনলক করে দুটি ফোনকে কাছাকাছি আনতে হবে। এরপর ফোন দুটিকে পরস্পরের সঙ্গে স্পর্শ করলে ট্যাপ টু শেয়ার প্রযুক্তির মাধ্যমে ফাইল শেয়ার হবে। ঠিক এর পরই ছবি, কনট্যাক্ট, লোকেশন, মিডিয়া ফাইল ছাড়াও কয়েক ধরনের তথ্য শেয়ার করতে পারবেন। ফাইল শেয়ার করা শেষ হলে ফোন দুটি দূরে সরানো মাত্রই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

কীভাবে বন্ধ করবেন

ট্যাপ টু শেয়ার সাধারণত ডিফল্টভাবে সক্রিয় থাকে। চাইলে বা কাজের প্রয়োজনে এটি বন্ধ করা যাবে। এর জন্য সেটিংসে গিয়ে গুগল ও তারপর কুইক শেয়ার অপশনে যেতে হবে। এরপর ট্যাপ টু শেয়ার অপশনে গিয়ে এটি বন্ধ বা সক্রিয় করে নিতে হবে।

অ্যান্ড্রয়েড পরিষেবা

সংস্থাটি বলছে, এই সুবিধা শুধু পিক্সেল ও নির্দিষ্ট কিছু স্যামসাং মডেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ক্রমে অন্যসব অ্যান্ড্রয়েড ডিভাইসে ট্যাপ টু শেয়ার সক্রিয় করা হবে। চলতি বছরের শেষদিকে অনেকের কাছে এই ফিচার সক্রিয় হবে। 

আরও পড়ুন

×