ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

স্থবির বেসিসে এবার নির্বাচনী প্রাণচাঞ্চল্য

স্থবির বেসিসে এবার নির্বাচনী প্রাণচাঞ্চল্য
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১১:৫৩

দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন হচ্ছে। সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রাথমিকভাবে ১১টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে নির্বাচন করবেন চারজন। এরই মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বেসিস নির্বাচন বোর্ড।

প্রকাশিত প্রাথমিক তালিকায় সভাপতি পদে প্রার্থী হয়েছেন রাফায়েল কবীর, মোস্তফা রফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান ও এ কে এম আশরাফ উদ্দিন। সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন নূর মাহমুদ খান, আনিসুল হক ভূঁইয়া ও সাইফুল ইসলাম সিদ্দিক। সহসভাপতি (অ্যাডমিন) পদে প্রার্থী হয়েছেন মো. মুসনাদ এ আহমদ ও রিয়াদ হাসনাইন। সহসভাপতি (ফাইন্যান্স) পদে প্রার্থী হয়েছেন তানজিল আবেদিন, তানিয়া সুলতানা ও তৌফিকুল করিম।

পরিচালক (সাধারণ) পদে প্রার্থী হয়েছেন মো. রাশেদুল ইসলাম, মো. জুয়েল, সুমন মোহাম্মদ তারেক, আপেল মাহমুদ খান, মো. আবদুর রাজ্জাক, দেলোয়ার আলম, আরেফিন রাফি আহমেদ, আবদুল্লাহ আল মামুন, মো. ফুয়াদ হাসান ও ফেরদৌস আলম।

পরিচালক (সহযোগী) পদে প্রার্থী হয়েছেন সৈয়দ শফিকুল আলম, মো. জুবায়ের ও আহমেদ আরমান সিদ্দিকী। পরিচালক (অ্যাফিলিয়েট) পদে প্রার্থী হয়েছেন সুমাইয়া ইসলাম। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।

আরও পড়ুন

×