ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

তারুণ্যের চাহিদায় থ্রিডি কার্ভড ডিসপ্লে

তারুণ্যের চাহিদায় থ্রিডি কার্ভড ডিসপ্লে
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩২

বাংলাদেশে নতুন সিরিজের ভি৮০ মডেলের স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দেওয়া হয়েছে। তারুণ্যের পছন্দ ও চাহিদায় এখন জায়গা করে নিয়েছে থ্রিডি কার্ভড ডিসপ্লে। গ্যাজেট কেনার প্রয়োজন পূরণে প্রি-অর্ডারে থাকছে সহজ মাসিক কিস্তি, হায়ার পারচেজ ও এসএসএল পেমেন্ট সুবিধা। নির্মাতা ব্র্যান্ড ভিভো বলছে, ফাইভজি এ মডেলে রয়েছে ৬.৮৩ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আলট্রা-স্লিম ইউনিবডি ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইন।

রঙের বৈচিত্র্য দেবে সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু। প্রসেসরে রয়েছে চার ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো সিরিজ এবং ৮ জিবি র‌্যামের সঙ্গে আরও ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যামের সুবিধা। ছবি তুলতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরার সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি ৭০৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট। আইপি৬৮ এবং ৬৯ রেটিং পানি ও ধুলোবালি থেকে সুরক্ষা দেবে। রয়েছে দুটি সংস্করণ। ৮ জিবি র‌্যামে ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। হায়ার পারচেজ অপশনে থাকবে ডব্লিউ২ এসই স্মার্টওয়াচ। 

আরও পড়ুন

×