ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ওপেনএআইর নতুন দায়িত্বে সন্ধ্যা দেবনাথন

ওপেনএআইর নতুন দায়িত্বে সন্ধ্যা দেবনাথন
×

আবিদ রায়হান

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৫

ভারতের মেটা সংস্থার দায়িত্বে আসছে নতুন নেতৃত্ব। সংস্থাটির ভারতের প্রধান সন্ধ্যা দেবনাথন এক দশক পর মেটা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, ওপেনএআইতে যোগ দেবেন তিনি। সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন তিনি। নতুন দায়িত্বে তাঁকে বেশ কিছু জরুরি সিদ্ধান্ত, সংস্থার আগামী ব্যবসা সম্প্রসারণের মতো গুরুদায়িত্ব 
সামাল দিতে হবে।

নতুন দায়িত্বে

ওপেনএআই সংস্থার এই পদ কিছুদিন আগে তৈরি করা হয়েছে। কাজ করতে সিঙ্গাপুরে থেকেই এশিয়া প্যাসিফিক অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর কিরণ মনির কাছে রিপোর্ট করবেন। তাঁর দায়িত্বের মধ্যে থাকবে দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় গ্রাহক বৃদ্ধি, এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো ছাড়াও কয়েকটি বিশেষ কাজ।

দশকের যাত্রা

২০১৬ সালে প্রথম মেটাতে যোগ দিয়েছিলেন সন্ধ্যা দেবনাথন। সে সময় সিঙ্গাপুরে সংস্থাটির কর্মী সংখ্যা ছিল ৩০০। সুদীর্ঘ কর্মজীবনে সিঙ্গাপুর ও ভিয়েতনামে মেটার ব্যবসা ও দল গড়তে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ই-কমার্স বিষয়ক উদ্যোগ নিয়ে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

গেমিং জগতে নেতৃত্ব

২০২০ সালে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের গেমিং বিভাগের দায়িত্ব গ্রহণ করেন সন্ধ্যা। পরে ২০২৩ সালে তাঁকে মেটার ভারতের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। দেশটিতে মেটার বেশ কিছু ব্যবসায়িক ও প্রযুক্তিগত উদ্যোগে নেতৃত্ব দেওয়ার পর এবার নতুন পথে সূচনা করতে চলেছেন তিনি। ২৫ বছরের বেশি অভিজ্ঞ সন্ধ্যা মেটায় যোগ দেওয়ার আগে ব্যাংকিং, পেমেন্টস ও টেক সংস্থা ছাড়াও বিশেষায়িত কয়েকটি খাতে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। ফলে ব্যবসা ও প্রযুক্তি– এ দুই ক্ষেত্রে তাঁর ঝুলিতে রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞতা।

নেতৃত্বে পরিবর্তন

সন্ধ্যার পর মেটার ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড অরুণ শ্রীনিবাস এবার এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট বেঞ্জামিন জোর কাছে রিপোর্ট করবেন। এরই মধ্যে মেটা সন্ধ্যার দীর্ঘদিনের অবদান ও নেতৃত্ব গুণের কথা সামনে এনেছেন। গত দুই বছরে ওপেনএআই দক্ষিণ এশিয়ায় তাদের আঞ্চলিক উপস্থিতি বাড়িয়েছে। 

আরও পড়ুন

×