ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

স্মার্ট উদ্যোগ

সুরক্ষিত ভবিষ্যৎ নেতৃত্বে প্রাইভেসি অ্যাভেঞ্জার্স

সুরক্ষিত ভবিষ্যৎ নেতৃত্বে প্রাইভেসি অ্যাভেঞ্জার্স
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৬

তরুণদের মধ্যে তথ্য সুরক্ষা ও গোপনের বিষয়ে সচেতনতা বাড়াতে জাতীয় পর্যায়ে প্রাইভেসি অ্যাভেঞ্জার্স নামে সমস্যা সমাধানভিত্তিক (কেস) প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে স্থানীয় অপারেটর। প্রাইভেসি ফার্স্ট উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।

তিনজনের দল গঠন করে বাস্তব জীবনে তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত তথ্যবিষয়ক কয়েকটি সমস্যা নিয়ে অভিনব ও কার্যকর সমাধান উপস্থাপন করতে হবে। আস্থা, ব্যবসায়িক চাহিদা ও নতুন প্রযুক্তিকে এ ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। দায়িত্বের সঙ্গে তথ্য ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলা ও ভবিষ্যতের ডিজিটাল নেতৃত্ব তৈরি করাই উদ্যোক্তার প্রধান লক্ষ্য।

আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত robi.com.bd/privacy-avengers- সাইটে নিবন্ধন করা যাবে। পুরস্কার মূল্য পাঁচ লাখ টাকা। নিবন্ধিত সব দলকে নির্ধারিত কেস বিশ্লেষণ করে ২৪ সেপ্টেম্বরের মধ্যে কনসেপ্ট পেপার জমা দিতে হবে। প্রাথমিক বাছাই শেষে সেরা ২০টি দল প্রাইভেসি ডিফেন্ডারস হিসেবে পরবর্তী ধাপে অংশ নেবে। সেখান থেকে নির্বাচিত ১০টি দল শিল্প খাতের অভিজ্ঞ পেশাজীবীর কাছ থেকে মেন্টরশিপ ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবে। চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত দল আগামী ১৩ অক্টোবর গ্র্যান্ড জুরির সামনে তাদের সমাধান উপস্থাপন করবে। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১৫ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বিজয়ী দলকে দেওয়া হবে প্রাইভেসি গার্ডিয়ান সম্মাননা। 

আরও পড়ুন

×