ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আইফোন

ছবি ও ভিডিও ধারণে নতুন বিস্ময়ের সূচনা

ছবি ও ভিডিও ধারণে নতুন বিস্ময়ের সূচনা
×

আবিদ রায়হান

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৪

স্মার্টফোন থেকে ছবি তোলা বা ভিডিও করার সময় শুধু বেশি মেগাপিক্সেল হলেই চলে না; আলো-স্বল্পতার ছবি কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কতটুকু ব্লার হবে, ভিডিওর শব্দ কতটা নিখুঁত শোনা যাবে– এসব জরুরি শর্ত। ঠিক এই জায়গাতে বড় ধরনের আপডেট করল অ্যাপল, যার দেখা মিলবে সদ্য ঘোষিত আইফোন ১৮ সিরিজের প্রো ও প্রো ম্যাক্স মডেলে। বিশেষ করে ক্যামেরার ক্ষেত্রে এবার এমন কিছু ফিচার আসছে, যা স্মার্টফোনে ছবি তোলা ও ভিডিওচিত্র ধারণের অমূল পরিবর্তন আনবে।

প্রথমবার ভেরিয়েবল অ্যাপারচার

নতুন সিরিজের প্রো মডেলে আকর্ষণীয় ক্যামেরা আপডেট হলো ভেরিয়েবল অ্যাপারচার। এটি আইফোনে নতুন সংযোজন। ৪৮ মেগাপিক্সেলের ফিউশনপ্রধান ক্যামেরাতে প্রথমবার অ্যাপারচার কন্ট্রোল করার সুবিধা দেওয়া হয়েছে।

সহজ ভাষায় বললে, ক্যামেরার লেন্সে কতটা আলো প্রবেশ করবে, তা তার পরিস্থিতি অনুযায়ী বদলানো যাবে। ফলে দিনের উজ্জ্বল আলো থেকে কম আলো– সব আলোতে ভালো মানের ছবি তোলা সম্ভব। শুধু স্বয়ংক্রিয় নয়, চাইলে যে কেউ নিজে চারটি আলাদা অ্যাপারচার সেটিং নির্বাচন করতে পারবেন। এর অর্থ, ছবি তোলার ক্ষেত্রে অনেক বেশি নিয়ন্ত্রণ আনা যাবে।

কম আলোতে স্বচ্ছ ছবি

নতুন সেন্সর ও কম্পিউটেশনাল ফটোগ্রাফি ফিচারের মাধ্যমে ছবির ডিটেইলিং বাড়ানো যাবে। বিশেষ করে অপেক্ষাকৃত কম আলোতে ও একসঙ্গে অনেক মানুষের ছবি তোলার ক্ষেত্রে ছবির মানোন্নত সংস্করণ মিলবে। এ ক্ষেত্রে রাতে ছবি তুললে, ইনডোর শট বা কোনো আয়োজনে একসঙ্গে অনেকের ছবি তুললেও তা হবে পরিষ্কার। ক্যামেরাতে জুড়ে থাকা এআই ফিচার এতটা উন্নত হবে যে ছবির ডায়নামিক রেঞ্জ হাই হবে। এর অর্থ, আলো-ছায়া পরিবেশে নিজস্ব ব্যাকগ্রাউন্ডে আলো যত কম থাকুক না কেন, তা দৃষ্টিনন্দন হয়ে অ্যাডজাস্ট করে মিরর লেস ক্যামেরার মতো ছবিতে ইফেক্ট দিতে পারবে।

গতির প্রসেসর

অনেক অ্যাপল গ্যাজেট বিশ্লেষক বলছেন, আগে আইফোন ১৭ ও ১৭ প্রো মডেলে ব্যবহার হতো নাইন্টিন্থ প্রো প্রসেসর। নতুন সিরিজে ব্যবহৃত হয়েছে টুয়েন্টিন্থ প্রো প্রসেসর। এতে ক্যামেরার গুণগত মান অতীতের তুলনায় অনেক বেড়েছে।

ক্যামেরার নিয়ন্ত্রণ

অ্যাপে ক্যামেরা নিয়ন্ত্রণে আসছে নতুন প্রো কন্ট্রোলস সুবিধা। সেখানে নিজে অ্যাপারচার, শাটার স্পিড ও হোয়াইট ব্যালান্স নিয়ন্ত্রণ করতে পারবেন। সঙ্গে রয়েছে হিস্টোগ্রাম। যার সহায়তায় ছবি তোলার আগে আলো ঠিকঠাক রয়েছে কিনা, তা সুস্পষ্ট বোঝা যাবে। ফলে যারা স্মার্টফোনে ফটোগ্রাফি করেন বা রিল তৈরি করেন, তাদের জন্য এটি দারুণ সুখবর।

কতটা এআইবান্ধব

অ্য়াপলের এবারের সিরিজের ক্যামেরার সবচেয়ে বড় আকর্ষণ এআই প্রযুক্তি। অনেকে বলছেন, এই আপগ্রেডেড এআই টেক দিয়ে ছবি তোলার পর তার ডেফথ অন ফিলড নিয়ন্ত্রণ করানো যাবে। ছবির ব্লার ইফেক্ট কেমন হবে, এটি দিয়ে তা নিয়ন্ত্রণ করা যাবে। ফলে মিরর লেস ক্যামেরায় ছবি তুললে যেমন ইফেক্ট পাওয়া যায়, অনেকটা তেমন ইফেক্ট দেবে।

ভিডিওতে বড় ধাক্কা

ভিডিও ধারণে মিলবে বেশ কিছু নতুন সুবিধা। ভিডিও রেকর্ড করার পর সিনেম্যাটিক ইফেক্ট দেওয়া যাবে। ফলে শুট করার সময় কোনো কিছু মিস হয়ে গেলে পরে এডিট করার পূর্ণ সুযোগ থাকবে। অন্যদিকে ফোরকে ডলবি ভিশন এইচডিআর টাইম-ল্যাপস ও শ্রুতিমধুর অডিও সংযোগ করা যাবে। নতুন অ্যালগরিদমের সহায়তায় ভিডিওর কথা বলার সময়ে কণ্ঠস্বরকে নিখুঁত করার সঙ্গে 
চারপাশের মিউজিক বা অন্য শব্দ অডিওকে মানোন্নত করা যাবে। 

আরও পড়ুন

×