ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অ্যাপ ঝুঁকি

ঝাপসা ছবি, অজানা নম্বর থেকে সতর্ক থাকতে হবে

ঝাপসা ছবি, অজানা নম্বর থেকে সতর্ক থাকতে হবে
×

আবিদ রায়হান

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৫

অজ্ঞাত নম্বর থেকে ও যে কোনো অ্যাপে আসা কোনো ফাইল, ছবি বা লিঙ্কে অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে। কিন্তু এসব ফাইলে ক্লিক করা এড়িয়ে যেতে হবে। সাইবার অপচক্রের পাতানো এমন জালে সাড়া দিলেই ঘটবে বিপদ, বিশেষ করে অজ্ঞাত নম্বর থেকে প্রেরণ করা সন্দেহ হয় এমন সব ছবি বা ফাইলের মাধ্যমে ছড়ানো হয় ভয়ংকর কিছু গোপন সফটওয়্যার। বিশেষজ্ঞরা যে কোনো অ্যাপে অজ্ঞাত ব্যক্তির প্রেরণ করা সন্দেহজনক লিঙ্ক বা ফাইল না স্পর্শ করে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

চক্র যেভাবে কাজ করে

অনেক সময় অপচক্র অপরিচিত নম্বর থেকে এমন কিছু অস্পষ্ট ছবি ছড়াতে পারে, যার সঙ্গে লেখা থাকতে পারে– এই ব্যক্তিকে চেনেন? বা ছবিটি দেখবেন। পরিচিত কারও ছবি ভেবে অনেকে ঝটপট সেটি খুলতে বা ডাউনলোড করতে পারেন। আবার কোনো ছবিতে ক্লিক করা মাত্রই যে নিশ্চিত ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করবে বা ব্যাংক অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়বে– এমনটি সব সময় সঠিক নয়। 

প্রধান ঝুঁকি হলো সন্দেহজনক লিঙ্ক, ফাইল বা অ্যাপের মাধ্যমে ক্ষতি করতে পারে এমন সফটওয়্যার ইনস্টল হয়ে যাওয়া।

কারণ শুধু ছবি নয়

অ্যাপের সুরক্ষায় সংস্থার নির্দেশনা রয়েছে, অজ্ঞাত নম্বর থেকে প্রবেশ করা মেসেজের লিঙ্কে ক্লিক করা, অ্যাপ ডাউনলোড করা বা ব্যক্তিগত ও মানবিক কারণে অর্থ চাওয়া হলে আগেই সতর্ক হতে হবে। 
অচেনা লিঙ্ক বা ফাইল দৃশ্যত বৈধ মনে হলেও সেটি হতে পারে অজানা ক্ষতির নেপথ্য কারণ।

স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ

ঝুঁকি কমাতে এই অ্যাপের সেটিংস অপশন থেকে স্টোরেজ, ডেটা ও মিডিয়া অটো ডাউনলোড অপশনে গিয়ে ছবি, ভিডিও ও অন্যসব মিডিয়ার অটো ডাউনলোড বন্ধ করা যায়। এ অংশে নেভার নির্বাচন করলে মিডিয়া ফাইল নিজে থেকে ডাউনলোড করা বন্ধ হয়ে যাবে। ফাইল ডাউনলোডের প্রয়োজন হলে ম্যানুয়ালি তা করে নিতে হবে।

যা করতে হবে

অজ্ঞাত ও সন্দেহ হয় এমন নম্বরের মেসেজ এড়িয়ে যেতে হবে। ওটিপি, পিন, ব্যাংকের তথ্য বা পাসওয়ার্ড কোনোভাবে শেয়ার করবেন না। প্রয়োজনে নম্বরটি ব্লক ও রিপোর্ট করতে হবে। এই অ্যাপে টু-ফ্যাক্টর ভেরিফিকেশেন সক্রিয় থাকলে বাড়তি সুরক্ষা নিশ্চিত হয়।

তাই অজ্ঞাত নম্বর থেকে আসা কোনো ছবি দেখে কৌতূহল হলেও আগে প্রেরককে তথ্য যাচাই করে নিতে হবে। সামান্য অসতর্কতায় নিজের ফোন, ব্যক্তিগত তথ্য ও অর্থ লেনদেনের 
সুরক্ষা বলয় ভেঙে যেতে পারে।

আরও পড়ুন

×