ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দীর্ঘ ব্যাটারি সক্ষমতা তারুণ্যের চাহিদার ট্রেন্ডে

দীর্ঘ ব্যাটারি সক্ষমতা তারুণ্যের চাহিদার ট্রেন্ডে
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১২:১৮

বদলেছে শহুরে ব্যস্ততা। সংযুক্ত থাকতে হবে সব সময়। সবার সঙ্গে যোগাযোগ, সার্বিক খোঁজখবর, কাজের আপডেট বা দিনের জরুরি সিদ্ধান্ত– এ সবকিছু নির্ভর করে স্মার্ট ডিভাইসের ওপর। গ্যাজেট নির্বাচনে ব্যাটারি সক্ষমতা সবার আগে বিবেচ্য। এমন ভাবনায় পাওয়ার লং, গ্রো অন কনসেপ্টের নতুন স্মার্টফোন মডেল ওয়াই৩২ উন্মোচন করার ঘোষণা দেওয়া হয়েছে।

নির্মাতা ব্র্যান্ড ভিভো বলছে, বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ তাপমাত্রা, এমনকি ৪০ ডিগ্রি সেলসিয়াস গরমে এটি তাপ সহায়ক অভিজ্ঞতা দেবে। টুইলাইট রেড রঙের ফিনিশিং দিয়েছে দৃষ্টিনন্দন অবয়ব। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা ডিজাইনের সঙ্গে এতে রয়েছে ইউনিক ডায়নামিক লাইট।ডিসপ্লে ৬.৮৭ ইঞ্চি ও রিফ্রেশ ১২০ হার্টজ। পরিবেশ সুরক্ষায় রয়েছে আইপি৬৮/৬৯ স্বীকৃতি। প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 

আরও পড়ুন

×