গুগল ফটোজে ছবি সাজাতে যা করবেন
আবিদ রায়হান
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১২:২০
অনেকে গুগল ফটোজে সব ধরনের ছবি সংরক্ষণ করেন। ছড়িয়ে-ছিটিয়ে সংরক্ষণ করায় সময়ে অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক প্রয়োজনে সেই ছবি খুঁজে পেতে সময় লেগে যায়। তবে গুগলের নতুন আপডেটে কিছু বিশেষ ফিচারের মাধ্যমে এবার আপনি সিকোয়েন্স মেনে ছবি সাজিয়ে রাখতে পারবেন। নতুন আপডেটে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ ফিচার যোগ হয়েছে। এর মধ্যে রয়েছে– জেমিনি এআই ফিচার, ডিজিটাল ওয়ার্ডরোব, মুডস, রিমিক্স টেমপ্লেটম ও মানোন্নত মার্কআপ টুল। এতে সহজেই ছবি খোঁজা, এডিট করা থেকে শুরু করে পোশাকের ডিজিটাল ছবি সেভ– কয়েকটি কাজ করা যাবে এই ফিচারে।
ছবির সহজ সম্পাদনা
গুগল ফটোজে জেমিনির সহায়তায় তৈরি করা যায় ছবির ডিজিটাল লাইব্রেরি। এর থেকে প্রয়োজনীয় ছবি খুঁজে বের করা ও সেসব পরিবর্তন করা এখন আরও সহজ। এর ফলে নির্দিষ্ট ছবি খুঁজতে দীর্ঘ সময় ধরে স্ক্রল করতে হবে না। কমান্ড দিলেই জেমিনি সেই ছবি খুঁজে দিতে পারবে অনায়াসে। সংস্থাটি বলছে, আপাতত এই পরিষেবা শুধু সুনির্দিষ্ট গুগল এআই প্রো ও আলট্রা সংস্করণের জন্য বরাদ্দ। অচিরে বিশ্বের অন্যসব দেশে এটি চালু হবে বলে জানানো হয়েছে।
ছবি থেকে ওয়ার্ডরোব
ফটোজের নতুন ওয়ার্ডরোব ফিচার ছবিতে থাকা পোশাক চিনে নিয়ে সেসব দিয়ে তৈরি করা যেতে পারে ডিজিটাল লাইব্রেরি। আগ্রহীরা এরপর কয়েকটি পোশাক মিলিয়ে নতুন আউটফিটও তৈরি করতে পারবেন। এমনকি ভার্চুয়ালি পোশাক পরেও সামনে আসবে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার কিছু দেশ এবং ব্রাজিলে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীর জন্য এই ফিচার সক্রিয় হয়েছে।
বদলে যাবে ছবির লুক
নতুন মুডস ফিচারের মাধ্যমে ছবিতে ৩৫এমএম ফিল্ম বা ২০০০এস ডিজিক্যামের মতো বেশ কিছু স্টাইল যোগ করা যাবে। সাধারণ ফিল্টারের মতো এটি শুধু রং বদলাবে না; ছবির ধরন অনুযায়ী ছবিটি কী স্টাইলে এডিট হবে, সেটিও বলে দেবে। সারাবিশ্বের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য এই ফিচার ব্যবহারযোগ্য করা হয়েছে।
সহজেই তৈরি হবে নতুন ছবি
গুগল ফটোজে যোগ হচ্ছে ১৫টি নতুন রিমিক্স টেমপ্লেট। এগুলোর সাহায্যে সাধারণ ছবিতে কয়েকটি প্রম্পট যোগ করা যাবে। ধরা যাক, একটি ছবিতে বার্থডে কার্ড যোগ করতে চান, তবে রিমিক্স টেমপ্লেটসের সাহায্যে এটি যোগ করতে পারবেন। এ ছাড়া আরও নানা আকর্ষণীয় ডিজাইন এটিতে যোগ করতে পারবেন। আপনার ফটোও বদলে নেওয়া যাবে। ফলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো ছবি তৈরি করতে আলাদা এডিটিং অ্যাপের প্রয়োজন কম হবে।
মার্কআপ টুলে বাড়তি সুবিধা
মার্কআপ টুলেও আসছে বলার মতো পরিবর্তন। নতুন রিড্যাক্ট পেন দিয়ে ছবির গোপন বা ব্যক্তিগত তথ্য ঢেকে দেওয়া যাবে। এ ছাড়া স্কেচ করার জন্য সুনির্দিষ্ট থিকনেস কন্ট্রোল ও ছবি বা স্ক্রিনশটে
লেখার জন্য নতুন ফন্ট যোগ হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য এই ফিচার সক্রিয় করা হয়েছে।
- বিষয় :
- গুগল