ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গ্রামাঞ্চলে নেটওয়ার্ক বাড়াতে ৭০০ মেগাহার্টজ তরঙ্গ নিচ্ছে টেলিটক

গ্রামাঞ্চলে নেটওয়ার্ক বাড়াতে ৭০০ মেগাহার্টজ তরঙ্গ নিচ্ছে টেলিটক
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১৮:৫৯

গ্রাম ও দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতা বাড়ানো এবং শহরের ভবনের ভেতরে সংযোগের মান উন্নয়নের লক্ষ্যে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক।

আজ সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের দপ্তরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ তুলনামূলক কম কম্পাঙ্কের হওয়ায় তা বেশি দূরত্বে পৌঁছাতে পারে। পাশাপাশি ভবনের ভেতরেও এ তরঙ্গের সংকেত তুলনামূলক ভালোভাবে পৌঁছায়। ফলে এ ব্যান্ড ব্যবহারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি শহরাঞ্চলের ভবনের ভেতরে মোবাইল সংযোগের মান উন্নত করার সুযোগ তৈরি হবে।

টেলিটকের এ উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে নির্ভরযোগ্য মোবাইল সংযোগ ও ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরুর পর্যায়ে রয়েছে। কবে নাগাদ এর ব্যবহার শুরু হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

আরও পড়ুন

×