ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম

‘সকালে ও দুপুরে পানি দিয়া বনরুটি খাই’

ডোরাকাটা একটি প্রিন্টের শার্ট পরেছেন মো. আলাউদ্দিন। তাঁর দেহের তুলনায় শার্টটি অনেক বড়। আবার শার্টের তুলনায় দুই পাশে বড় দুটি পকেট। কাঁধে ঝুলছে একটি বক্স, যাতে থরে থরে সাজানো সিগারেট ও পান। ‘পকেট দুটো এত বড় কেন চাচা’– মুচকি হেসে ষাটের কাছাকাছি আলাউদ্দিন বললেন, ‘একটাতে পান বেচার টাকা রাখি, আরেকটাতে রাখি সিগারেট বেচার টাকা। রাইতে হিসাব করতে সুবিধা হয়।’ কত টাকার বেচা হয় প্রতিদিন, সারাদিন কী খান– এ প্রশ্নে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ‘১১০০-১২০০ টাকা বেচলে একশ-দেড়শ টাকা লাভ থাকে। প্রতিদিন সকালে ও দুপুরে পানি দিয়া বনরুটি খাই। রাইতে সবজি দিয়া ভাত খাই। তবু কুলাইতে পারি না। সবকিছুর দাম বাড়নে আমার খাওনেই দিনে চইলা যায় ১২০ টেকার বেশি। ছয় মাস আগেও একই খানার খরচ আছিল মাত্র ৮০ থেকে ৯০ টাকা।’ 

আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৬ | ২১:২৯
‘সকালে ও দুপুরে পানি দিয়া বনরুটি খাই’

সর্বশেষ