ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতিসংঘ

জাতিসংঘে ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন সাধারণত আঞ্চলিক সমঝোতার ভিত্তিতে হলেও এবার তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে গড়ায়। সাইপ্রাস ২০১৬ সাল থেকেই দীর্ঘমেয়াদি প্রচারণা চালিয়ে আসছিল। বিপরীতে বাংলাদেশ পূর্ণমাত্রার প্রচার শুরু করে মাত্র কয়েক মাস আগে। কিন্তু বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো দ্রুত ও সমন্বিতভাবে কাজ শুরু করে। দ্বিপক্ষীয় যোগাযোগ, আঞ্চলিক ফোরাম, উন্নয়ন সহযোগিতা এবং ‘রেসিপ্রোকাল সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট’-এর মতো কৌশল ব্যবহার করে বাংলাদেশ সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন আদায় করে নেয়। এটি দেখিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেটওয়ার্ক ও গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে।

আপডেটঃ ০৩ জুন ২০২৬ | ১৯:৪৫
জাতিসংঘে ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

সর্বশেষ