ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফলভিত্তিক শিক্ষা কতটা কাজে দেবে?

বাংলাদেশে একটা ব্যাপক পরিকল্পনা দরকার, যা বিদেশি সফলতা থেকে শিক্ষা নেবে। প্রথমত, শিক্ষকদের জন্য ওবিই এবং পেডাগজির উপর বিশেষায়িত ট্রেনিং প্রোগ্রাম চালু করতে হবে। সিইডিপি-এর মতো উদ্যোগকে প্রসারিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে ওবিই-কেন্দ্রিক ট্রেনিং ও ওয়ার্কশপ আয়োজন করা যেতে পারে। বাংলাদেশে এমন  ট্রেনিং-এ  শিক্ষকরা প্র্যাকটিক্যাল সেশনে অংশ নেবেন, যেখানে শিক্ষার্থী-কেন্দ্রিক শিখণ পদ্ধতি, লেসন প্ল্যানিং, মূল্যায়ন এবং রুব্রিক তৈরি করতে সহায়তা করা হবে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়গুলিকে কাজে লাগানো যেতে পারে। জেলাভিত্তিক সল্প মেয়াদি পেডাগজির প্রশিক্ষণ চালু করলে দ্রুত ও কার্যকর ভাবে অধিক সংখ্যক শিক্ষককে প্রশিক্ষণ দেয়া সম্ভব।

আপডেটঃ ১১ নভেম্বর ২০২৫ | ১৮:৫৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফলভিত্তিক শিক্ষা কতটা কাজে দেবে?

সর্বশেষ